সংসদীয় কমিটির সুপারিশে শিল্পকলার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৭:০৯আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭:৫২

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের নিয়মবহির্ভূত কার্যক্রমসহ পাঁচটি ইস্যুতে তদন্ত শুরু করছে মন্ত্রণালয়। তদন্তের জন্য একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে শিল্পকলা একাডেমির ডিজির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের সুপারিশ করে পরবর্তী বৈঠকে প্রতিবেদন দিতে বলা হয়। তবে এরইমধ্যে ৩১ অক্টোবর কমিটি আরেকটি বৈঠক করলেও সেখানে কোনও প্রতিবেদন দেয়নি মন্ত্রণালয়। সর্বশেষ ৪ নভেম্বর মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত আলীকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন—যুগ্ম সচিব (বাজেট) আতাউর রহমান এবং মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসার।

কমিটির কার্যপরিধি হলো, গত ৩০ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সচিবকে অব্যাহতির পর বর্তমান সচিব ১৯ জুলাই তারিখে যোগদানের আগে মধ্যবর্তী সময়ে এত বিশাল অঙ্কের টাকা কার সইয়ে, নগদ নাকি চেকের মাধ্যমে, কোন কাজের বিপরীতে বা কোন খরচ মেটানোর জন্য পরিশোধ করা হয়েছে, গত ৩০ জুন ২০২১ তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সচিব নওশাদ হোসেনকে অবমুক্ত না করা সত্ত্বেও আইনবহির্ভূতভাবে অন্য একজন পরিচালককে সচিবের দায়িত্ব প্রদান করে অর্থ ব্যয় করা, মন্ত্রণালয় কর্তৃক গত ৬ সেপ্টেম্বর তারিখের চিঠির আলোকে মন্ত্রণালয়ের আদেশের বিষয়ে কোনও অস্পষ্টতা থাকলে মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ না করে আইনি পরামর্শে যাওয়া, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদর দফতরে কালচারাল অফিসারের কোনও পদ নেই বিধায়, কালচারাল অফিসারকে জেলা থেকে সদর দফতরে বদলি বা পদায়ন করা এবং সদর দফতর থেকে বিধিবহির্ভূতভাবে বেতন পরিশোধ করার বিষয় এবং মহাপরিচালক কর্তৃক ক্ষমতাবহির্ভূতভাবে ১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত দায়িত্বরত সচিব কর্তৃক মোট কত টাকার চেক ইস্যু করা হয়েছে, তার প্রকৃত হিসাব প্রদান।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব শওকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উনার বিষয়ে তো বোধহয় অনেক তদন্ত হচ্ছে। আমিও একটি কমিটির প্রধান ছিলাম। সেই রিপোর্ট দিয়েছি। নতুন যে কমিটি হয়েছে, এর কাজ এখনও শুরু করিনি।’

এই অতিরিক্ত সচিব সরকারি একটি সফরে বর্তমানে ঢাকার বাইরে রয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে জানান।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: শিল্পকলায় অনিয়ম
১০ নভেম্বর ২০২১, ১৭:০৯
সংসদীয় কমিটির সুপারিশে শিল্পকলার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়
সম্পর্কিত
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
সর্বশেষ খবর
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
ঘোষণায় মোটর পার্টস, চালান খুলতেই বেরিয়ে এলো ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি
ঘোষণায় মোটর পার্টস, চালান খুলতেই বেরিয়ে এলো ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার