শিল্পকলার কর্মকর্তাদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২২, ০০:৫২আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৪:১৭

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ১১ কর্মকর্তার বিরুদ্ধে প্রাণনাশের অভিযোগ এনে রমনা থানায় জিডি করেছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (নাটক) শেখ এহসানুর রহমান। মঙ্গলবার (১১ জানুয়ারি) রমনা থানায় প্রাণনাশের হুমকির কারণে নিরাপত্তা শঙ্কায় এই সাধারণ ডায়েরি করেন তিনি। সাধারণ ডায়েরি নম্বর ৬২৬।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুনুর রশিদ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, শিল্পকলা একাডেমিতে কর্মরত বেশ কয়েকজনের হুমকি এবং ভয়ভীতির কারণে নিরাপত্তা শঙ্কা নিয়ে এহসানুর রহমান নামে একজন রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা জিডি তদন্তের জন্য কোর্টে উপস্থাপন করবো। পরবর্তীতে কোর্ট যে ধরনের সিদ্ধান্ত দেবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।

সাধারণ ডায়েরি (জিডি) অনুযায়ী, গত ৪ জানুয়ারি বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির ডিজি লিয়াকত আলী লাকীকে দুদকে তলব করা হয়। এর বিরুদ্ধে সমাবেশ ও মিছিল করে একটি পক্ষ। সেই সমাবেশ থেকে একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (নাটক) শেখ এহসানুর রহমানের নাম উল্লেখ করে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইভও করা হয়।

শেখ এহসানুর রহমান জানান, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনও সময় হামলার শিকার হওয়ার আশঙ্কা করছেন তিনি।

নিরাপত্তাহীনতার শঙ্কায় এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার বিষয়ে প্রতিকার চেয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব বরাবর একটি চিঠিও দিয়েছেন শেখ এহসানুর রহমান।

/আরটি/এমপি/ইউএস/
টাইমলাইন: শিল্পকলায় অনিয়ম
১৪ জানুয়ারি ২০২২, ০০:৫২
শিল্পকলার কর্মকর্তাদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
সম্পর্কিত
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
সর্বশেষ খবর
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
ঘোষণায় মোটর পার্টস, চালান খুলতেই বেরিয়ে এলো ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি
ঘোষণায় মোটর পার্টস, চালান খুলতেই বেরিয়ে এলো ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার