শিল্পকলার মহাপরিচালকের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ১৪:৪৮ আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬:২৮

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের জন্য উপ-পরিচালক পর্যায়ের একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করেছে সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

দুদক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে ২৬ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিও মন্ত্রণালয়কে অনুসন্ধান করার জন্য সুপারিশ করেছে।

দুদক সূত্র জানায়, বিষয়টি অনুসন্ধান করে তা প্রতিবেদন আকারে কমিশনে উত্থাপন করা হবে। প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির সত্যতা পেলে কমিশনের অনুমোদনের ভিত্তিতে এ সংক্রান্তে মামলা দায়েরের পর বিস্তারিত তদন্ত করা হবে।

/এনএল/ইউএস/এমওএফ/
টাইমলাইন: শিল্পকলায় অনিয়ম
০২ জানুয়ারি ২০২২, ১৪:৪৮
শিল্পকলার মহাপরিচালকের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক
সম্পর্কিত
এবার দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
দেড় লাখ টাকা দিয়েও চেয়ারম্যান হতে পারেননি, ফাঁস করলেন সচিবসহ ছয়জনের নাম
দুর্নীতির মামলায় দণ্ডিত শওকত আজিজের আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ
সর্বশেষ খবর
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী
ধর্মীয় লেবাসকে পুঁজি করে সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে: জহির উদ্দিন স্বপন
ধর্মীয় লেবাসকে পুঁজি করে সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে: জহির উদ্দিন স্বপন
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি