শিল্পকলার ডিজিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জানুয়ারি ২০২২, ১১:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৩:০৭

দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন তিনি। পরে অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ তাকে ইন্টারোগেশন সেলে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দুদকের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ৫ জানুয়ারি লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি চিঠি ইস্যু করা হয়। ওই চিঠিতে বলা হয়েছে- বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়াকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান কমিটি করেছে। 

লিয়াকত আলী লাকী

দুদক সূত্র জানায়, অনুসন্ধানের অংশ হিসেবে লিয়াকত আলী লাকীর কাছে এর আগে কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছিল। এগুলো হলো- ২০১৯-২০ অর্থ বছরে শিল্পকলা একাডেমি, ঢাকাতে বরাদ্দকৃত বাজেট এবং ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র সম্বলিত নথির ফটোকপি, ২০২০-২১ অর্থ বছরে শিল্পকলা একাডেমি, ঢাকাতে বরাদ্দকৃত বাজেট এবং ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র সম্বলিত নথির ফটোকপি এবং ২০২০-২১ অর্থ বছরে শিল্পকলা একাডেমির অব্যয়িত ৩৫ কোটি টাকা ৩০/৬/২০২১ তারিখে ব্যয়করণ সংক্রান্ত রেকর্ডপত্র। এছাড়া একই অর্থ বছরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত রেকর্ডপত্র সম্বলিত নথির ফটোকপি। 

দুদক সূত্র জানায়, লিয়াকত আলী লাকীর কাছে ২০১৯-২০২০ অর্থ বছর থেকে ৩১/১২/২০২১ তারিখ পর্যন্ত ব্যয় সংক্রান্ত বিভিন্ন ভাউচার, ক্যাশ বহি একং শিল্পকলা একাডেমী নামীয় সোনালী ব্যাংক, সেগুনবাগিচা শাখা, ঢাকা থেকে ব্যাংক স্টেটমেন্টের কপিও চাওয়া হয়। গত সপ্তাহে লিয়াকত আলী লাকীর পক্ষে এসব নথিপত্র দুদকের সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।

/এনএল/ইউএস/
টাইমলাইন: শিল্পকলায় অনিয়ম
১৬ জানুয়ারি ২০২২, ১১:৩৯
শিল্পকলার ডিজিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক 
সম্পর্কিত
আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ: চার্জশিটে অনুমোদন দিলো দুদক
প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: নাহিদ ইসলাম
আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘মনগড়া নয়’ : দুদক
সর্বশেষ খবর
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
ঘোষণায় মোটর পার্টস, চালান খুলতেই বেরিয়ে এলো ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি
ঘোষণায় মোটর পার্টস, চালান খুলতেই বেরিয়ে এলো ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার