বাজেট ২০২৪-২৫

সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ১৫:৪৭আপডেট : ০৬ জুন ২০২৪, ২০:২৮

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উত্থাপনকালে এই অঙ্গীকার করেন তিনি। অর্থমন্ত্রী জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন।

অর্থমন্ত্রী বলেন, সুদীর্ঘ সংগ্রামমুখর এবং গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, দেশের মানুষকে উন্নয়নের শীর্ষবিন্দুতে পৌঁছে দেওয়া। বিনিময়ে তিনি প্রত্যাশা করেননি কিছুই। জেলে কাটিয়েছেন ৪ হাজার ৬৮২ দিন। অমিত সাহসে উপেক্ষা করেছেন মৃত্যুর সম্ভাবনা। তাঁর সব স্বপ্ন, সব পরিকল্পনার কেন্দ্রে ছিল এ দেশ, এ দেশের মানুষ। এ দেশের সার্বভৌমত্বকে ব্যাহত করতে যে ষড়যন্ত্রের জাল কুচক্রীরা বিস্তার করেছিল, এর ফলে বঙ্গবন্ধু তাঁর স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন দেখে যেতে পারেননি। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি যে কর্মপরিকল্পনা সাজিয়েছিলেন, তা সমাপ্ত করার জন্য পর্যাপ্ত সময় পাননি।’

মন্ত্রী আরও বলেন, ‘আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি—সোনার বাংলা বিনির্মাণের সেই অসমাপ্ত ও মহান কর্মপরিকল্পনা আজ তারই সুযোগ্য কন্যা, আমাদের জাতির গর্ব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পূরণ হওয়ার পথে এগিয়ে চলেছে। আর্থসামাজিক উন্নয়ন বিবেচনায় সমগ্র বিশ্বে বাংলাদেশ আজ এক অবাক বিস্ময়। গত দেড় দশকে বাংলাদেশের সামাজিক, আর্থিক, ভৌত অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানবসম্পদ, স্বাস্থ্য, বিজ্ঞানসহ সব ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে, তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত রচনা করেছে। বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের সব উন্নয়নশীল দেশের জন্য রোল মডেলে।’

 

/এসও/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম