বরাদ্দ কমেছে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ১৭:৪০আপডেট : ০৬ জুন ২০২৪, ১৭:৪০

স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন বাবদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪৬ হাজার ৫৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪৮ হাজার ১৩৭ কোটি টাকা। এ হিসেবে নতুন অর্থবছরে বাজেটের পরিমাণ কমেছে ১ হাজার ৫৮৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এই তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি।

বাজেট ঘোষণাকালে অর্থমন্ত্রী বলেন, “শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি”— প্রত্যয়ে আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়ন ও নাগরিক সুবিধাদির অন্যতম অনুষঙ্গ হিসেবে গ্রাম ও শহরে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, সংস্কার ও সংরক্ষণ করছে। রাজধানী ও মহানগরসহ দেশব্যাপী সড়ক, ব্রিজ, কালভার্টসহ প্রয়োজনীয় যোগাযোগ অবকাঠামো নির্মাণ, সুপেয় পানি সরবরাহ, শহরাঞ্চলে জলাবদ্ধতা নিরসন, শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা, ভূগর্ভস্থ পানির উৎসের পরিবর্তে ভূউপরিস্থ পানি সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনার দৃশ্যমান উন্নয়ন ইত্যাদির মাধ্যমে অত্যাবশ্যকীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমাদের সরকার বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ঢাকা শহরের ২৬টি খালের ব্যবস্থাপনার দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের ওপর ন্যস্ত করা হয়েছে। খালের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে গত বছর প্রচুর বৃষ্টিপাতেও ঢাকা শহরে জলাবদ্ধতা হয়নি। অপরদিকে, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সমগ্র দেশে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, ভ্রাম্যমাণ আদালত ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, গ্রাম-শহরের ব্যবধান হ্রাস করে দেশের সকল জনগণের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে 'আমার গ্রাম-আমার শহর' কর্মসূচিসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উৎপাদনশীলতা বাড়াতে পল্লি অঞ্চলে দরিদ্র ও দুঃস্থ নারীসহ বিভিন্ন স্তরের মানুষের কাছে ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর করা হচ্ছে যা প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতাবান করছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রভাব মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে "লোকাল গভর্মেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (এলওজিআইসি)” শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মডেল প্রকল্প হিসেবে এ বছর বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ২৮) আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে, বলেন মন্ত্রী।

পল্লি উন্নয়নের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে ১৪ হাজার ২০০ জন মহিলা উপকারভোগীদের জন্য 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির মাধ্যমে নারী সমবায়ীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন' প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

/এএজে/এমএস/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম