স্বল্প আয় ও বস্তির মানুষের জন্য হচ্ছে ৪ হাজারের বেশি ফ্ল্যাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ২১:০৪আপডেট : ০৬ জুন ২০২৪, ২১:০৪

বস্তি ও নিম্নআয়ের মানুষদের আবাসন সুবিধা দেওয়ার উদ্দেশে চার হাজার ৩২টি ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার সময় এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী নিম্নআয়ের মানুষদের আবাসন সুবিধার দেওয়ার কথা উল্লেখ করে বলেন, গাজীপুরের টঙ্গী ছাড়াও ঢাকার শ্যামপুর-কদমতলী, নারায়ণগঞ্জের চনপাড়া ও খুলনার হরিণঘাটা এলাকায় সাশ্রয়ী আবাসন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসনের বিষয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার পূরণে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত আশ্রয়ণ ও গুচ্ছ গ্রাম প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মোট পাঁচ লাখ ৭৮ হাজার ৩১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

আবাসন সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল ও অসহায় মানুষের দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রীর এ উদ্যোগ ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল’ হিসেবে পরিচিতি পেয়েছে।

/এএইচএস/এফআর/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম