ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ২১:১৩আপডেট : ০৬ জুন ২০২৪, ২১:১৩

২০২৪-২৫ অর্থবছরের ঘাটতি বাজেট মেটাতে ব্যাংক খাত থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণ (ধার) নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, ঘাটতি বাজেট মেটাতে সরকারকে বিদেশি ও অভ্যন্তরীণ উৎস থেকে মোট ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা সংগ্রহ করতে হবে। এর মধ্যে বৈদেশিক অনুদান ও ঋণ হিসেবে সংগ্রহ করা হবে ৯৫ হাজার কোটি টাকা, এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৬১ হাজার কোটি টাকা সংগ্রহ করতে হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ৮৫ দশমিক ৪ শতাংশ সংগ্রহ করা হবে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার মাধ্যমে।

চলতি অর্থবছরের বাজেটে, ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা প্রাক্কলন করেছিল অর্থ মন্ত্রণালয়। তবে সংশোধিত বাজেটে এটি বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ কোটি টাকা।

সাধারণত, সরকার ব্যাংক খাত থেকে ৯১ দিন, ১৮২ দিন, ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিল ও ২ থেকে ২০ বছর মেয়াদি বন্ডের মাধ্যমে অর্থ ধার নিয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ব্যাংক খাত থেকে সরকারের নিট (প্রকৃত) ঋণের পরিমাণ ৪৫ হাজার ৫৫৭ কোটি টাকা। আর বাংলাদেশ ব্যাংককে পরিশোধ করা হয়েছে ১৯ হাজার ৮৭৪ কোটি টাকা।

/জিএম/এমএস/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম