ঢাকায় যুক্ত হচ্ছে ৪০০ ইলেকট্রিক বাস, বৈদ্যুতিক থ্রি-হুইলারের জন্য নীতিমালা প্রণয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ২১:২০ আপডেট : ০২ জুন ২০২৫, ২১:২০

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় পরিবেশবান্ধব ও আধুনিকসেবা নিশ্চিত করতে ৪০০টি ইলেকট্রিক বাস যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও টেকসই, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে একাধিক আইন, বিধিমালা ও নীতিমালার সংশোধন ও হালনাগাদের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবেই ঢাকার পরিবহন ব্যবস্থায় ৪০০টি বৈদ্যুতিক বাস যুক্ত করা হবে।

এসময় তিনি জানান, বৈদ্যুতিক থ্রি-হুইলারের বর্ধিত চলাচল ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা’ তৈরি করা হচ্ছে। পাশাপাশি রাজধানীর পরিবহন ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে কার্যকর না থাকা ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ’কে পুনর্গঠনের লক্ষ্যে ২০১২ সালের আইনের সংশোধনপূর্বক নতুন একটি অধ্যাদেশ—‘বাংলাদেশ নগর পরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা আরও জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ‘হাইওয়ে মাস্টারপ্ল্যান ২০৪০’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের মহাসড়ক নেটওয়ার্কে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে।

রেল খাতে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে সালেহউদ্দিন আহমেদ বলেন, নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী হিসেবে রেল পরিবহন বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও বাংলাদেশে এ খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি। তবে আমরা এ অবস্থার আমূল পরিবর্তন ঘটাতে চাই।

তিনি বলেন, ৩০ বছর মেয়াদি রেলওয়ে মাস্টারপ্ল্যান অনুযায়ী ডাবল লাইন ট্র্যাক নির্মাণ, গেজ একীভূতকরণ, আধুনিক সিগন্যালিং, সমুদ্রবন্দর সংযোগ, আধুনিক লোকোমোটিভ এবং বৈদ্যুতিক ট্র্যাকশন সিস্টেম প্রবর্তনের কাজ হাতে নেওয়া হয়েছে।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবহন খাতে কাঙ্ক্ষিত পরিবেশবান্ধব ও টেকসই পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা।

 

/জিএম/এপিএইচ/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
২২ জুন ২০২৫, ১৬:৫২
০২ জুন ২০২৫, ২১:২০
ঢাকায় যুক্ত হচ্ছে ৪০০ ইলেকট্রিক বাস, বৈদ্যুতিক থ্রি-হুইলারের জন্য নীতিমালা প্রণয়ন
০২ জুন ২০২৫, ২০:৩৪
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
বাজেটে বড় ইউটার্ন, ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক থেকে সরে আসছে সরকার
করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ টাকা, সারা বছরই রিটার্ন জমার সুযোগ
সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৪ হাজার কোটি টাকা 
সর্বশেষ খবর
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির