সংবিধান লঙ্ঘন ও নীতির বিপরীত পথে বাজেট: টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ২৩:৪৭আপডেট : ০৩ জুন ২০২৫, ১২:৪৯

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখাকে রাষ্ট্রীয় সংস্কারের ঘোষিত লক্ষ্য এবং সংবিধানপরিপন্থি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করছে, এই উদ্যোগ দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে প্রশ্রয় দেয় এবং সরকারের নীতিগত অবস্থানকেই প্রশ্নবিদ্ধ করে।

সোমবার (২ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এ ধরনের উদ্যোগ অনৈতিক, বৈষম্যমূলক এবং সংবিধানের ২০(২) অনুচ্ছেদের পরিপন্থি। যেখানে বলা হয়েছে, অনুপার্জিত আয় অবৈধ হিসেবে গণ্য হবে, সেখানে সরকারই এখন অবৈধ অর্থকে বৈধতার খাতায় আনছে।’

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত শুধু দুর্নীতিকে উৎসাহ দিচ্ছে না, বরং রিয়েল এস্টেট লবির সামনে সরকারের আত্মসমর্পণ বলেও প্রতীয়মান হচ্ছে। বৈধ উপার্জনকারীদের প্রতি এটি একটি চরম অবিচার। সৎ উপার্জনকারীরা যখন কর দিতে গিয়ে ভুগছেন, সেখানে অবৈধ অর্থের মালিকরা সহজেই বৈধতার ছত্রচ্ছায়ায় চলে আসছেন।’

টিআইবির ভাষ্যমতে, আবাসন খাতকে কেন্দ্র করে এ ধরনের সুবিধা দেওয়া হলে তা এই খাতে কালো টাকার একচেটিয়া প্রভাব বাড়াবে, যার ফলে সাধারণ মানুষ এবং প্রথমবারের ফ্ল্যাট ক্রেতারা বাজার থেকে আরও দূরে সরে যাবেন।

সংস্থাটি আরও বলছে, বাজেটে এই সিদ্ধান্ত শুধু বিতর্কিত নয়, বরং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করেছে। ড. ইফতেখারুজ্জামান মন্তব্য করেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সুশাসন প্রতিষ্ঠা করা হবে, কিন্তু বাজেটে দেখা যাচ্ছে দুর্নীতিকে পরোক্ষভাবে উৎসাহিত করা হচ্ছে। এ অবস্থান আত্মঘাতী।’

এছাড়া বাজেটে অর্থ পাচার রোধে কোনও সুস্পষ্ট পরিকল্পনা বা অগ্রগতি না থাকা এবং শুধু একটি বাক্যে বিষয়টি উল্লেখ করে দায় শেষ করার চেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। সংস্থাটি বলছে, বাজেট বক্তৃতায় পাচার হওয়া অর্থ উদ্ধারে কৌশল বা পরিকল্পনার অভাব সরকারকে দায়মুক্তির সুযোগ করে দিচ্ছে।

সংস্থাটির দাবি, কালো টাকা বৈধ করার সুযোগ অবিলম্বে বাতিল করতে হবে এবং সুশাসনের প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হলে কর ব্যবস্থায় ন্যায় ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

টিআইবি মনে করে, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সুপারিশে কালো টাকা বৈধ করার পথ বন্ধের প্রস্তাব ছিল এবং এতে সব রাজনৈতিক দলের সম্মতি ছিল। অথচ অন্তর্বর্তী সরকার এখন সম্পূর্ণ বিপরীত অবস্থানে গিয়ে নিজেদের স্ববিরোধিতায় ফেলেছে।

/কেএইচ/এমএস/ইউএস/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ২৩:৪৭
সংবিধান লঙ্ঘন ও নীতির বিপরীত পথে বাজেট: টিআইবি
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
বিশেষ সাক্ষাৎকারে ড. ইফতেখারুজ্জামান‘রাষ্ট্র সংস্কারের অভীষ্ট রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রতিরোধে জিম্মি’
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
সংশোধনীর মাধ্যমেই সংবিধানে বড় পরিবর্তন সম্ভব: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?