লিস্টেড কোম্পানির কর ছাড়ে শর্ত শিথিল, মার্চেন্ট ব্যাংকের করহার কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৭:১৮আপডেট : ০২ জুন ২০২৫, ১৭:১৮

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কর পরিপালন সহজ করতে তালিকাভুক্ত (লিস্টেড) কোম্পানিগুলোর জন্য ঘোষিত ২.৫ শতাংশ কর ছাড় পাওয়ার শর্তে বড় ধরনের শিথিলতা আনা হয়েছে।

সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানান, এখন থেকে এ কর সুবিধা পেতে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কেবলমাত্র সব প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণের শর্ত পূরণ করলেই চলবে।

পূর্বে এই কর সুবিধা পেতে কোম্পানিগুলোকে আয়, ব্যয় ও বিনিয়োগ—তিনটি ক্ষেত্রেই ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাধ্যতামূলক ছিল। নতুন প্রস্তাবে ব্যয় ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফারের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে, যা কর পরিপালন প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মার্চেন্ট ব্যাংকের করহার কমে ২৭.৫ শতাংশ

এছাড়া পুঁজিবাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান—যেমন মার্চেন্ট ব্যাংকের করহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে ৩৭.৫ শতাংশ থেকে ২৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং পুঁজিবাজারে গতি আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পুঁজিবাজার সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এতে বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়বে এবং মার্চেন্ট ব্যাংকগুলোর পরিচালন ব্যয় কমে আসবে, যা প্রান্তিক বিনিয়োগকারীদেরও সুবিধা দেবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা— যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।

প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক বাজেট।

এর আগে সোমবার (২ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বাজেট ডকুমেন্টস নিয়ে রামপুরার বিটিভি ভবনে যান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সেখানে রেকর্ড করা হয় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনা। যা বিকাল ৩টায় সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন।

/জিএম/আরআইজে/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৭:৫১
০২ জুন ২০২৫, ১৭:১৮
লিস্টেড কোম্পানির কর ছাড়ে শর্ত শিথিল, মার্চেন্ট ব্যাংকের করহার কমলো
সম্পর্কিত
বাজেটে বড় ইউটার্ন, ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক থেকে সরে আসছে সরকার
করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ টাকা, সারা বছরই রিটার্ন জমার সুযোগ
অর্থ উপদেষ্টার চোখে অর্থনীতির ৫ চ্যালেঞ্জ
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?