প্রস্তাবিত বাজেটে প্রায় দ্বিগুণ বরাদ্দ পাচ্ছে মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৯:৪৫আপডেট : ০২ জুন ২০২৫, ২০:২৮

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ খাতের বেশির ভাগ বিভাগের বরাদ্দ কমিয়ে আনা হয়েছে। তবে রাজধানীতে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জন্য প্রস্তাবিত বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে।

সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই বাজেট পেশ করেন।

জাতীয় বাজেটের প্রস্তাবিত নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে ডিএমটিসিএলের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার ৬০৫ কোটি ৮১ লাখ টাকা। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ সংস্থার জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ১১ হাজার ৪৬৯ কোটি ৫৩ লাখ টাকা, যা আগের চেয়ে ৪ হাজার ৮৬৩ কোটি ৭২ লাখ টাকা বেশি।

ডিএমটিসিএল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও মহাসড়ক বিভাগের আওতায় এ বরাদ্দ পাবে।

উল্লেখ্য, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের যাত্রী পরিবহন বর্তমানে নিয়মিত চলছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের কাজ চলমান রয়েছে। এ ছাড়া ঢাকায় আরও ৫টি মেট্রোরেল লাইনের নির্মাণকাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে।

এছাড়া আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৮০ কোটি ৮৫ লাখ। যা আগের তুলনায় ৮০ কোটি ৮৫ লাখ বেশি।

বাজেটে গত অর্থবছর থেকে এবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) জন্য বরাদ্দ কমেছে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা। এদিকে সচিবালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বরাদ্দ কমেছে গত অর্থবছর থেকে ১ হাজার ১০ কোটি ৩২ লাখ টাকা।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা—যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক বাজেট।

এর আগে সোমবার (২ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

/জেডএ/এমকেএইচ/এমওএফ/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৯:৪৫
প্রস্তাবিত বাজেটে প্রায় দ্বিগুণ বরাদ্দ পাচ্ছে মেট্রোরেল
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
মেট্রোরেলের নিচের সিসি ক্যামেরা আছে কিনা, জানতে চান হাইকোর্ট
মেট্রো স্টেশনে মাদকসহ যাত্রী আটক
মেট্রো স্টেশনে গোপনে তরুণীর ভিডিও করার অভিযোগ, যুবক আটক
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?