বাজেটকে ইতিবাচক বলছে বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ২১:৩০ আপডেট : ০২ জুন ২০২৫, ২১:৩০

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘সময়োপযোগী ও বাস্তবমুখী’ আখ্যা দিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সোমবার (২ জুন) রাতে সংগঠনটির প্রশাসক আনোয়ার হোসেন এক বিবৃতিতে বাজেট প্রস্তাবনার জন্য অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অভিনন্দন জানান।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে উদ্ভূত নতুন বাস্তবতায় বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক কাঠামো গঠনের লক্ষ্য নিয়ে যে বাজেট প্রস্তাব করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান, চতুর্থ শিল্পবিপ্লব এবং এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটের অঙ্গীকার প্রশংসনীয়।

মূল্যস্ফীতির লাগাম টানলে উপকৃত হবেন শ্রমজীবী মানুষ

বাজেটে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির মতে, এটি বাস্তবায়ন হলে শ্রমজীবী ও স্বল্পআয়ের মানুষ বিশেষ উপকার পাবেন। একইসঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও ভাতা বাড়ানোও একটি মানবিক উদ্যোগ।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিদ্ধান্তকে শিল্প-বান্ধব বলছে বিজিএমইএ

প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় ১০ শতাংশ কমানো এবং দাম না বাড়ানোর ঘোষণাকে শিল্পের জন্য “অত্যন্ত ইতিবাচক” বলে উল্লেখ করেছে বিজিএমইএ। এলএনজি আমদানিতে ভ্যাট অব্যাহতি এবং পেট্রোলিয়াম ও ডিজেল আমদানিতে শুল্ক হ্রাসকেও শিল্প উৎপাদনে সহায়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নারী ও তরুণ উদ্যোক্তা, জলবায়ু ও ব্লু ইকোনমিতে বরাদ্দের প্রশংসা

নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার তহবিল, ব্লু ইকোনমিতে গবেষণায় ২০০ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১০০ কোটি টাকা এবং তরুণ উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার তহবিল গঠনকে বাজেটের অন্যতম ইতিবাচক দিক বলে মনে করে বিজিএমইএ।

শিল্পের জন্য স্বস্তির জায়গা করপোরেট কর ও উৎসে কর অপরিবর্তিত রাখা

বিজিএমইএ জানায়, রফতানি আয়ের ওপর উৎসে কর ও করপোরেট করের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত শিল্পের জন্য স্বস্তিদায়ক। এতে করে শিল্পের বর্তমান চাপ কিছুটা কমবে।

বন্ড ব্যবস্থার সংস্কারে ইতিবাচক অগ্রগতি

বিজিএমইএ’র প্রস্তাবের ভিত্তিতে বন্ড ও আমদানি-রফতনি প্রক্রিয়ায় বেশ কিছু সংস্কার করা হয়েছে। এর মধ্যে রয়েছে মালিকানা পরিবর্তনে সময়সীমা নির্ধারণ, নিরীক্ষা সাপেক্ষে তিন বছরের জেনারেল বন্ড নবায়ন, এফওসি কাঁচামাল আমদানির সহজীকরণ, মেশিনের উৎপাদন সক্ষমতা নিরূপণে কর্মকর্তার পরিবর্তন এবং শুল্কায়নে অগ্রিম রুলিংয়ের মেয়াদ দ্বিগুণ করা। এছাড়া ইপিজেডে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি ও যন্ত্রের ওপর শুল্কমুক্ত সুবিধাও দেওয়া হয়েছে।

যেসব প্রস্তাব বাস্তবায়িত হয়নি

বিজিএমইএ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব বাজেটে প্রতিফলিত না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে— পরিবেশবান্ধব যন্ত্রপাতি ও উপকরণ শুল্কমুক্ত করা, প্রয়োজনীয় পণ্য ও সেবা ভ্যাটমুক্ত রাখা, এইচ.এস. কোড সহজীকরণ ও সাব-কন্ট্রাক্টিং সহজীকরণ, রিসাইক্লিং শিল্পে শুল্ক-ভ্যাট অব্যাহতি, চ্যালেঞ্জের মুখে শিল্প, প্রয়োজন টেকসই সহায়তা।

বিজিএমইএ জানিয়েছে, বর্তমানে পোশাক শিল্প বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, ব্যাংক সুদের উচ্চ হার, মজুরি বৃদ্ধি এবং জ্বালানি দামের ওঠানামায় শিল্পটি চাপে রয়েছে। ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সময়েও এ শিল্পকে বিশেষভাবে সহায়তা প্রয়োজন।

সংগঠনটি মনে করে, সরাসরি ১ কোটি এবং পরোক্ষভাবে ৫ কোটি মানুষের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। তাই বাজেটে যেসব সুপারিশ প্রতিফলিত হয়নি, সেগুলোর পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

 

/জিএম/এপিএইচ/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
২২ জুন ২০২৫, ১৬:৫২
০২ জুন ২০২৫, ২১:৩০
বাজেটকে ইতিবাচক বলছে বিজিএমইএ
০২ জুন ২০২৫, ২০:৩৪
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
টেকসই পোশাকশিল্প গড়তে বিজিএমইএর ইএসজি প্ল্যাটফর্ম চালু
দেশের অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: রাষ্ট্রপতি
বাটেক্সপো দিয়ে বিশ্ববাজারে পোশাকের নতুন ব্র্যান্ডিং, গ্যাস-কর-বন্ডে বিজিএমইএর একগুচ্ছ দাবি
সর্বশেষ খবর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির