নোবেলসহ ৯ ধরনের পুরস্কারের আয়ে দিতে হবে না কর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৮:৫০আপডেট : ০২ জুন ২০২৫, ১৮:৫০
নোবেল পুরস্কারসহ ৯ ধরনের আন্তর্জাতিক পুরস্কার পেলে তার ওপর কর দিতে হবে না—এমন বিধান আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এছাড়া বিদেশি কোনও সরকারে কাছ থেকে পুরস্কার পেলে তাও করমুক্ত হবে।  
 
সোমবার (২ জুন) অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাজেটে এমন ঘোষণা এসেছে। 
 
নোবেল পুরস্কার ছাড়াও যেসব পুরস্কার করমুক্ত সুবিধার তালিকায় রয়েছে সেগুলো হলো- র‌্যামন ম্যাগসেসে পুরস্কার, বুকার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, সিমন বলিভার পুরস্কার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব ও কান ফিল্ম অ্যাওয়ার্ড।
 
বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনও আয় যদি রেমিট্যান্সের শর্ত মেনে দেশে আনা হয়, সেক্ষেত্রে তা করমুক্ত। কিন্তু আলোচ্য বিদেশি পুরস্কারের ক্ষেত্রে কেউ যদি দেশে থেকে ওই পুরস্কারপ্রাপ্ত হন, সে ক্ষেত্রে আইনে কিছু বলা নেই।
 
নাম প্রকাশ না করার শর্তে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর্মকর্তা বলেন, আইনে এ বিষয়ে কিছু বলা না থাকায় দেশে থেকে কেউ কোনও আন্তর্জাতিক পুরস্কার পেয়ে ওই অর্থ দেশে আনলে এর ওপর স্বাভাবিক হারে ট্যাক্স হবে। কিন্তু নতুন করে আইনে বিষয়টি স্পষ্ট করার ফলে নোবেল পুরস্কারসহ আলোচ্য পুরস্কারের ক্ষেত্রে ট্যাক্স হবে না, যদি তিনি দেশে থেকেও ওই পুরস্কার অর্জন করেন।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা— যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।

প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক বাজেট।

এর আগে সোমবার (২ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বাজেট ডকুমেন্টস নিয়ে রামপুরার বিটিভি ভবনে যান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সেখানে রেকর্ড করা হয় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনা। যা বিকাল ৩টায় সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন।

 
/এএইচএস/আরআইজে/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৮:৫০
নোবেলসহ ৯ ধরনের পুরস্কারের আয়ে দিতে হবে না কর
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
বাজেটে বড় ইউটার্ন, ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক থেকে সরে আসছে সরকার
করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ টাকা, সারা বছরই রিটার্ন জমার সুযোগ
অর্থ উপদেষ্টার চোখে অর্থনীতির ৫ চ্যালেঞ্জ
সর্বশেষ খবর
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত