বাজেট নিয়ে মঈন খানের ‘বিব্রত প্রতিক্রিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ২০:২৮ আপডেট : ০২ জুন ২০২৫, ২০:৩৭

২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. মঈন খান বলেছেন, এক কথায় বলতে গেলে সত্যিই আমি বিব্রতবোধ করছি। কেননা, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে বলতে গেলে একটি বাক্যে বলতে হয়, ‘এটি একটি অর্থহীন বাজেট।’

সোমবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘স্বভাবতই বাজেটের আকার সরকার কমিয়ে আনতে বাধ্য হয়েছে। কেননা, এই অন্তর্বর্তী সরকারের রাজস্ব সংগ্রহের আসলে কোনও নৈতিক শক্তি নেই। আরও মজার বিষয় হলো— বাজেটের আকার সরকার ‘নমিনালি’ কমিয়ে আনলেও রাজস্ব বাজেট কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা সরকারের আর্থিক ব‍্যবস্থাপনার একটি দুর্বলতা প্রকাশ করে।’’

তিনি বলেন, ‘কাজেই এটা স্পষ্ট যে এ বাজেটে সরকার গুণগত কোনও পরিবর্তন আনতে পারেনি। তদুপরি দেশের নিম্ন আয়ের মানুষ তথা দরিদ্র জনগোষ্ঠীর জন‍্যেও সরকার এ বাজেটে কোনও ধরনের উল্লেখযোগ্য দিকনির্দেশনা দিতে সক্ষম হয়নি।’

মঈন খান বলেন, ‘সার্বিকভাবে এক কথায় বলতে গেলে, রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে এই রুটিন বাজেটের কতদূর বাস্তবায়ন হবে তাও সম্পূর্ণ অনিশ্চিত।’

 

/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
২২ জুন ২০২৫, ১৬:৫২
০২ জুন ২০২৫, ২০:৩৪
০২ জুন ২০২৫, ২০:২৮
বাজেট নিয়ে মঈন খানের ‘বিব্রত প্রতিক্রিয়া’
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
পদ্মা ব্যারাজ থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধানমন্ত্রীর কাছে যত প্রত্যাশা রাজশাহীবাসীর
সর্বশেষ খবর
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির