নারীর অস্বীকৃত কাজের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৮:৫৮আপডেট : ০২ জুন ২০২৫, ১৯:৪৮

অর্থ উপদেষ্টার ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায় নারীর অস্বীকৃত বা অবৈতনিক সেবামূলক কাজকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করায় তাকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। অর্থ উপদেষ্টা আরও ঘোষণা করেন, নারীর এই অবৈতনিক কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করে তা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।

এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম এক বিবৃতিতে বলেন, ‘আমাদের দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জেন্ডার সমতা অর্জনের জন্য জাতীয় বাজেটে নারীর গৃহস্থালি ও সেবামূলক কাজের স্বীকৃতি দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিরাচরিত অর্থনৈতিক সূচকগুলোর কারণে নারীর অবৈতনিক গৃহস্থালি শ্রমের গুরুত্বপূর্ণ অবদান প্রায়শই অদৃশ্য থেকে যায়।’

‘মানুষের জন্য ফাউন্ডেশন ১৫ বছর ধরে নারীর অস্বীকৃত কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। স্যাটেলাইট অ্যাকাউন্টের মাধ্যমে এই কাজের মূল্য নির্ধারণ করে জাতীয় আয় বা জিডিপিতে অন্তর্ভুক্ত করা গেলে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। এই স্বীকৃতি নারীর মর্যাদা বৃদ্ধি করবে, তার প্রতি বিদ্যমান নেতিবাচক মনোভাব পরিবর্তনে সহায়তা করবে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করবে এবং সর্বোপরি ঘরে ও সমাজে তার প্রতি সহিংসতা কমাতে সহায়ক হবে’, বলেন শাহীন আনাম।

এমজেএফ নিযুক্ত সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর এক জরিপ অনুযায়ী, নারীর অবৈতনিক সেবামূলক কাজের আর্থিক মূল্য তাদের বেতনভুক্ত শ্রম থেকে প্রাপ্ত আয়ের চেয়ে ২.৫ থেকে ২.৯ গুণ বেশি।

এমজেএফ বিশ্বাস করে, সমান অধিকার নিশ্চিতে নারী এগিয়ে যাবে এবং সর্বোপরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার পাঁচ নম্বর লক্ষ্য অর্জনে বাংলাদেশ সচেষ্ট হবে। বাজেটের এই ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ গঠনের পথে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।

/এসও/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৮:৫৮
নারীর অস্বীকৃত কাজের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
বাজেটে বড় ইউটার্ন, ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক থেকে সরে আসছে সরকার
করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ টাকা, সারা বছরই রিটার্ন জমার সুযোগ
সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৪ হাজার কোটি টাকা 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?