নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৬:৪৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:৪৯

রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে তার মৃত্যু হয়। নিহতের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। 

উদ্ধারকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দলীয় কার্যালয়ের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে চারটায় তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, নিহতের শরীরে ছররা গুলির চিহ্ন রয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন—মকবুল, রনি, মনির, আনোয়ার ইকবাল, খোকন, আসাদুজ্জামান, বিপ্লব হাওলাদার, আরেফিন আহামেদ, মেহেদী হাসান, জহির। তাদেরকে ঢামেক হাসপাতালের জরুরিকে বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। 

আরও পড়ুন:

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন