গুলশানে আগুন: আতঙ্কে লাফিয়ে পড়েছেন ৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৩

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

এতে আতঙ্কে ওই ভবনের সাততলা থেকে ৪ জন লাফিয়ে পড়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী। তবে তাৎক্ষণিক তাদের নাম, পরিচয় জানা যায়নি। গুরুতর অবস্থায় তাদেরক উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ শুরু করেন। আগুন নেভাতে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

এদিকে ভবনের বাসিন্দারা বলছেন, আগুন লাগার পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তারা বের হতে পারেননি। অনেকে টর্চ লাইটের আলো জ্বেলে সঙ্কেত দিচ্ছেন। আবার কেউ কেউ স্বজনদের ফোন করে বাঁচানোর আকুতি জানাচ্ছেন।

তবে ভবনটিতে আটকে পড়া মানুষের সঠিক হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ভবনটিতে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি সরাসরি উদ্ধার কাজের তদারকি করছেন। 

/কেএইচ/আরআইজে/
টাইমলাইন: গুলশানে আগুন
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৬
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৪৮
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৯
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২১
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৪
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৭
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৩
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৪
গুলশানে আগুন: আতঙ্কে লাফিয়ে পড়েছেন ৪ জন
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম