গুলশানের ওই ভবনে ছিল না সেফটি লাইসেন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৫

গুলশানে-২ এ আগুন লাগা ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ছিল না সেফটি লাইসেন্স। তারা ফায়ার সার্ভিস থেকে কেবল একটি অনাপত্তিপত্র (এনওসি) নিয়েছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) ও তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য জানিয়েছেন। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কে অগ্নিকাণ্ডের শিকার ২/এ নম্বর বাড়িটি পরিদর্শন করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগুন বিভিন্নভাবেই লাগতে পারে। এখানে গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, আবার একইসঙ্গে বিভিন্ন দাহ্য পদার্থও আছে। সুতরাং কোনটা থেকে অগ্নিকাণ্ড হয়েছে এর সুনির্দিষ্ট কারণ এখন বলে যাচ্ছে না।

তিনি আরও বলেন, তদন্তের বিষয়ে এখনও বলা যাচ্ছে না। কারণ তদন্ত চলাকালে নতুন নতুন বিষয়ও সামনে আসতে পারে। পুরো তদন্ত শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি)  বিস্তারিত জানাবেন। আমরা এখন নমুনা সংগ্রহ করছি।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে এসে ২২ জনকে উদ্ধার করেছি। আমরা বারবার নিষেধ করেছি যেন লাফ না দেয়। কিন্তু যে দুইজন মারা গেছে তারা লাফ দেওয়ার কারণেই মারা গেছে। এটা আসলে তাদের দোষ না। পরিস্থিতির কারণে তারা হয়তো লাফ দিয়েছে।

/কেএইচ/এফএস/
টাইমলাইন: গুলশানে আগুন
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৫
গুলশানের ওই ভবনে ছিল না সেফটি লাইসেন্স
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৬
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৪৮
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৯
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২১
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৪
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৭
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৩
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম