লিফটের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল আগুন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৪৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৫৬

ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, গুলশান-২ এর ওই আবাসিক ভবনে আগুনের ব্যাপকতার কারণ আগুন লিফটে ছড়িয়ে পড়েছিল। লিফট থেকে আগুন বিভিন্ন তলায় ছড়ায়। 

ভবন থেকে নেমে আসার পর এক নারী জানান, তারা লিফটে করে নামার চেষ্টা করেছিলেন। তবে সেখানে আগুন দেখে পরে সিঁড়ি দিয়ে নেমেছেন। 

এদিকে ভবনটিতে অগ্নিকাণ্ডের কারণ এখনই জানা সম্ভব না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তারা জানিয়েছেন, তদন্তের পর এ বিষয়ে জানানো হবে। আপাতত ভবনের ভেতর আর কেউ আটকে আছে কিনা সেটা বের করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবনটিতে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলেও জানিয়েছেন তারা।

এর আগে, রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরাও।

/এএইচ/আরটি/এফএস/
টাইমলাইন: গুলশানে আগুন
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৬
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৪৮
লিফটের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল আগুন!
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৯
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২১
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৪
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৭
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৩
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের