রাজধানীর গুলশান-২ এর বহুতল আবাসিক ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যে ফ্লোরে প্রথম আগুন লেগেছে সেখানে প্রবেশ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৯, মহিলা ১২, শিশু একজনকে নামিয়ে আনা হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে বিমানবাহিনীর উদ্ধারকর্মীরাও।
সরেজমিনে থাকা বাংলা ট্রিবিউনের প্রতিবেদকরা জানিয়েছেন, আগুন কমে এসেছে। উদ্ধারকর্মীদের মধ্যে কোনও উদ্বেগ দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আগুনের শিখা বাইরে থেকে দেখা যাচ্ছে না। ৭ তলা থেকে ১২ তলা পর্যন্ত আগুন নেই। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ২/৩টি টিম ভবনের ৭ তলায় অবস্থান করছেন। আগুন নিভিয়ে তারা উদ্ধার কাজ শুরু করেছেন।
নিচে অনেকেই জানাচ্ছিলেন, ভেতরে অনেকে আটকে পড়েছেন। তাদের তথ্যের ভিত্তিতে উদ্ধারকর্মীরা ভেতরে প্রবেশ করেছেন। তারা জানালার কাচ ভেঙে দিচ্ছেন। এতে ধোঁয়া বের হয়ে যাচ্ছে।
কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার কোনও তথ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি।
আরও পড়ুন:
গুলশানে আগুন: উদ্ধার কাজে সেনাবাহিনী
বারবার বলেছি লাফ দিয়েন না: মেয়র আতিকুল
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট, এসেছে বিমানবাহিনীও
গুলশানে আগুন: আটকে পড়াদের অনেকে আশ্রয় নিয়েছেন ১১ তলায়
গুলশানে আগুন: লাফিয়ে পড়ে একজনের মৃত্যু
আগুনের ঘটনাস্থলে কাজ করছেন মেয়র আতিকুল









