গুলশানে আগুন লাগা ভবনটি এখনও ‘ঝুঁকিমুক্ত’ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭

রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অত্যাধুনিক বহুতল ভবনটি এখনও ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়নি। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)সহ সংশ্লিষ্ট সংস্থা ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করবে। এর পর ভবনটি নিরাপদ কি না, তা জানানো হবে। নিরাপদ ঘোষণা করলেই বাসিন্দারা ভবনে ফিরতে পারবেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ এসব কথা বলেন।

গুলশান-২ নম্বর এলাকার ১০৪ নম্বর সড়কের ১৩তলা ‘জাকির মোশাররফ স্কাইলাইন’-এ গত রবিবার সন্ধ্যায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে যে দুজন মারা গেছেন, তাদের কেউই অগ্নিদগ্ধ হননি। দুজনই ভবনের ১১ ও ১২ তলা থেকে লাফিয়ে নিচে পড়ে মারা গেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার আবদুল আহাদ বলেন, “আমরা এখন ‘জাকির মোশাররফ স্কাইলাইন’-এর বাইরে অবস্থান নিয়ে নিরাপত্তা দিচ্ছি। সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনও ভবনটিকে নিরাপদ বলে ঘোষণা করেনি। নিরাপদ ঘোষণার পরই বাসিন্দারা ভবনে বসবাস করতে পারবেন।”

জানা গেছে, ভবনটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিভিন্ন ফ্ল্যাটের মালিকরা আসছেন। তারা তাদের ফ্ল্যাট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। আগুন লাগার পর নিরাপত্তার কারণে ভবনটির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। সেই সংযোগ এখনও বন্ধ রয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রাজউক বলছে, বিধি মোতাবেকই ভবনটি নির্মাণ করা হয়েছে। তারা এখন পর্যন্ত নিয়মের ব্যত্যয় খুঁজে পায়নি।

/এএইচ/আরআইজে/
টাইমলাইন: গুলশানে আগুন
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭
গুলশানে আগুন লাগা ভবনটি এখনও ‘ঝুঁকিমুক্ত’ নয়
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৬
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৪৮
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৯
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২১
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৪
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৭
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৩
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম