গুলশানের আবাসিক ভবনে আগুনের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ১২ তলা পর্যন্ত চেক করা হয়েছে, ভেতরে আর কেউ নেই। সাত থেকে ১২ তলা পর্যন্ত চেক করেছি আর কেউ ভেতরে নেই।
তিনি আরও বলেন, বার বার বলেছি, লাফ দিয়েন না। ফোনেও বলেছি, লাফ দিয়েন না। কিন্তু কি করার প্যানিক হয়ে দিয়েছেন। যারা লাফ দিয়ে পড়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, একজনের মৃত্যু হয়েছে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় লাগা এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরাও।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। আটকে পড়াদেরও উদ্ধার করা হয়েছে।









