ভিড় সামলাতে হিমশিম, বাধাগ্রস্ত উদ্ধারকাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২১

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ১০৪ নম্বর সড়কের একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট কাজ করছে।

তবে ওই ভবনের আশপাশে উৎসুক জনতার ভিড়ের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধারকাজ। আগুন নেভানোর কাজে আসা ফায়ারের যানগুলো ঘটনাস্থলে ঢুকতে বেশ বেগ পেতে হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ওই রোডের ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের গাড়িগুলো আগুন নেভানোর কাজে আসা-যাওয়া শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে মানুষ মোবাইল ফোনে ঘটনার ছবি তোলা ও ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সড়কে। এ ছাড়া অনেকে কয়েকটি অ্যাম্বুলেন্স এনে রাখে। মানুষের ভিড়ের কারণে এসব কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের হ্যান্ডমাইকে সবাইকে সরে যেতে বলা হচ্ছে। এতেও মানুষ সরছে না।

ভিড় সামলাতে হিমশিম, বাধাগ্রস্ত উদ্ধারকাজ

এক উদ্ধারকর্মী বলছেন, ‘কেউ কোনও পাইপের ওপর দাঁড়াবেন না। দয়া করে ভিড় করবেন না। সরে যান। উদ্ধারকাজে সহায়তা করেন।’ বারবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকে ওই ঘোষণা দেওয়া হচ্ছে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মানুষ রাস্তায় ভিড় করে বাধা সৃষ্টি করছে। এমন বিপদ দেখেও তারা সরছে না। গাড়ি এসে যখন এসে হুইসেল দিচ্ছে, তখন মানুষ দৌড়াদৌড়ি শুরু করে এদিক-ওদিক।

এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুন দেখে ভবনে আটকে পড়া কয়েকজন নিচে লাফিয়ে পড়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিচ্ছেন উদ্ধারকারীরা।

রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বর্তমানে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

/কেএইচ/ইউআই/এনএআর/
টাইমলাইন: গুলশানে আগুন
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৬
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৪৮
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৯
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২১
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৪
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৭
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৩
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৩
ভিড় সামলাতে হিমশিম, বাধাগ্রস্ত উদ্ধারকাজ
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম