রাজধানীর গুলশান-২ এর একটি একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসেছে বিমানবাহিনীও।
সরেজমিনে দেখা গেছে, সাত তলা ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক উঁচুতে আগুন লাগায় আরও যন্ত্রপাতি আনতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুন দেখে ভবনে আটকে পড়া কয়েকজন নিচে লাফিয়ে পড়েছেন। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিচ্ছেন উদ্ধারকারীরা।
রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বর্তমানে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
আরও পড়ুন:
গুলশানে আগুন: আটকে পড়াদের অনেকে আশ্রয় নিয়েছেন ১১ তলায়
গুলশানে আগুন: লাফিয়ে পড়ে একজনের মৃত্যু









