রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার বহুতল আবাসিক ভবনে লাগা আগুনে আটকে পড়াদের অনেকে আশ্রয় নিয়েছেন ভবনটির ১১ তলায়।
এদিকে আগুন থেকে বাঁচতে গিয়ে লাফিয়ে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বর্তমানে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।








