বাজেট হেল্প ডেস্ক উদ্বোধন করলেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৪, ২০:০১আপডেট : ০৬ জুন ২০২৪, ১২:০৬

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাজেট হেল্প ডেস্ক’ তথ্য-উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার উত্তর কার্যকরভাবে প্রদান করে থাকে। তিনি বলেন, ‘বাজেট বিষয়ে গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের উদ্বুদ্ধ করতে এই হেল্প ডেস্ক অগ্রণী ভূমিকা পালন করবে।’

বুধবার (৫ জুন) জাতীয় সংসদ ভবনে ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি সহায়তায় সরকারি আর্থিক ব্যবস্থাপনা (পিএফএম) সংস্কারের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজের আয়োজনে ‘বাজেট হেল্প ডেস্ক ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বাজেট হেল্প ডেস্ক ২০২৪-এর উদ্বোধন করেন। 

সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহর সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সেলর মিখাল ক্রেজা এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার বক্তব্য রাখেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মুখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বাজেট হেল্প ডেস্কের ওপরে সূচনা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার,  হুইপ ইকবালুর রহিম, হুইপ সাইমুম সরওয়ার কমল, হুইপ নজরুল ইসলাম বাবু এবং হুইপ সানজিদা খানম উপস্থিত ছিলেন। 

শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রথমবারের মতো যারা সংসদে নির্বাচিত হয়ে আসেন, তাদের জন্য বাজেট হেল্প ডেস্ক অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, সংসদ সদস্যদের সরব অংশগ্রহণের মাধ্যমে বাজেট হেল্প ডেস্কের কার্যকারিতা বৃদ্ধি পাবে।

স্পিকার বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্ট্যাডিজ (বিআইপিএস) ২০০১ সালে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, বর্তমানে জাতীয় সংসদের কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। বিআইপিএস-এর মাধ্যমে বাজেটসহ সংসদ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদান করা হবে। 

তিনি বলেন, বাজেট ডিব্রিফিং সেশনে সংসদ সদস্যরা বাজেট সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করতে পারেন। এসময় তিনি ইউরোপীয় ইউনিয়নকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ও কাউন্সেলর মিখাল ক্রেজা বলেন, বাজেট হেল্প ডেস্কের মাধ্যমে সংসদ সদস্যরা বাজেট প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেতে পারেন। গত বছরের মতো এবছরও বাজেট হেল্প ডেস্ক সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

অনুষ্ঠানে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. সাদিক, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মহিবুর রহমান মানিক, লতিফ সিদ্দিকীসহ অন্যান্য সংসদ সদস্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এপিএইচ/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হতো: স্পিকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম