মির্জা ফখরুল ও আব্বাসকে জিজ্ঞাসাবাদ চলছে: হারুন অর রশীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২২, ১১:৫৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১২:১৯

বিএনপির নেতারা আটক বা গ্রেফতার নয়, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে ডিবিতে আনা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশের একটি দল।

ডিবি প্রধান বলেন, গত বুধবারের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এছাড়া বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়।

হারুন অর রশীদ বলেন, আগামীকাল ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে কোনও নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো অথবা মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিস্তারিত জানাবো।

সমাবেশস্থল নিয়ে আলোচনা করার জন্যই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি বলেন, নানা কারণে সমাবেশস্থল মিরপুরের সরকারি বাঙলা কলেজই করতে হবে।

সমাবেশ কোথায় হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কমলাপুর স্টেডিয়ামের প্রস্তাবটা আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু সেখানে এখন ক্রিকেট খেলা চলছে, নিচে অনেক সিনথেটিক জিনিসপত্র রয়েছে। এই অবস্থায় সমাবেশ করলে মাঠটি নষ্ট হয়ে যাবে। তাই পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে- তারা সমাবেশ করবে মিরপুর বাঙলা কলেজের মাঠে।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে আরও একটি মাঠের প্রস্তাব এসেছে। সেটা হলো গোলাপবাগ মাঠ।আসলে এই মাঠ নিয়ে কোনও কথা হয়নি। কোনও সিদ্ধান্ত হয় নাই। কিন্তু অনানুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে মিরপুর বাঙলা কলেজ।

আরও পড়ুন:

/এএইচ/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম