তোমরা বেঁচে আছো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৭, ১৬:৫৫আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৭:৪৬

হলি আর্টিজানে যাদের হারিয়েছি শনিবার ভোর থেকেই হলি আর্টিজানের সামনে মানুষের পদচারণা, একবছর পর। ভোর থেকে সকাল হয়, মানুষের ঢল বাড়তেই থাকে। ওই রেস্তোরাঁয় জঙ্গিদের নির্মম হামলায় প্রাণ দিয়েছিলেন ২২ জন। একবছর পর তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই ফুল নিয়ে হাজির হয়েছেন চেনা-অচেনা মানুষ। নিহতদের চেনা যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা যেমন স্মৃতিচারণ করেছেন, তেমনই এসেছেন নিহতদের পরিবার সদস্যরা— প্রাণের গভীরে যাদের বাজছিল প্রিয় মানুষকে হারানোর করুণ রাগিনী। আর এই ঘটনাকে মনে রেখে জঙ্গিবাদবিরোধী আন্দোলন ও গবেষণার সঙ্গে জড়িতরা বলছেন, জঙ্গিবাদ নির্মূল করতে আদর্শিক লড়াইয়ের জায়গায় আরও শান দেওয়া প্রয়োজন। সকাল থেকেই ফুলেল ভালবাসা আর অশ্রুঝরানো শ্রদ্ধায় উপস্থিত অনেকেই বলেছেন, নিহতরা সবাই স্বজনদের ও দেশবাসীর অন্তরে বেঁচে আছে। আর যারা এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল, মৃত্যু ঘটেছে তাদেরই।
একসময় ইতালি নিবাসী সুবোধ কুমার হালদার শ্রদ্ধা জানাতে এসে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের পর সবচেয়ে বেশি সময়, প্রায় ১১ বছর ছিলাম আমি ইতালিতে। সেই ইতালির এতগুলো মানুষকে আমার দেশে হত্যা করা হয়েছে, এ নিয়ে একটা অপরাধবোধ নিয়ে এতদিন ছিলাম। আজ তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি, তাদেরসহ সবার কাছে ক্ষমা চাইতে এসেছি।’
২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান হামলার ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ নিহত হন ২২ জন। এই হামলায় নিহত হন ১৭ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ইতালিয়ান নয় জন, জাপানি সাত জন ও একজন ভারতীয় নাগরিক। জঙ্গিরা প্রায় ১২ ঘণ্টা অবরোধ করে রেখেছিল রেস্টুরেন্টটি। পরদিন (২ জুলাই) সকালে সেনা কমান্ডোদের অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি। এসময় সাইফুল ইসলাম চৌকিদার নামে ওই রেস্তোরাঁর একজন শেফও নিহত হন।
হলি আর্টিজানে নিহতদের জানানো ফুলেল শ্রদ্ধা বিশ্ববিদ্যালয় পড়ুয়া নোভা গত মাসে আমেরিকা থেকে এসেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার সময়ে আমি দেশে ছিলাম না, কিন্তু টিভিতে, অনলাইনে নিউজ দেখেছি। খারাপ লেগেছে তাদের জন্য যাদেরকে হত্যা করা হয়েছে ধর্মের দোহাই দিয়ে। নিরাপরাধ এসব মানুষগুলোকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তাই পরিবারগুলো যদি দেখে যে পুরো বাংলাদেশ তাদের স্মরণ করছে তাহলে কিছুটা হলেও তারা শান্তি পাবে।’ নোভা বলেন, ‘কেবল আজকের দিনে ট্রিবিউট দিতে পারার দিনকে লক্ষ্য রেখে আমি দেশে এসেছি।’
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির মনে করেন, শক্তি দিয়ে জঙ্গিবাদ হয়তো সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু নির্মূল করা সম্ভব নয়। একাত্তরে স্বজন হারানো মানুষদের সঙ্গে নিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমন করতে হবে আদর্শ দিয়ে। এ জন্য ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। ১৯৭২ সালের সংবিধান পুনঃস্থাপন করতে হবে।’
এসময় শহীদ বুদ্ধিজীবী আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে হত্যাকাণ্ডগুলো একাত্তরে ধর্মভিত্তিক রাজনীতির বিষবাষ্প ছড়িয়েছিল, তারই ধারাবাহিকতায় ধর্মভিত্তিক অপরাজনীতির খেসারত হিসেবে হলি আর্টিজানকে দেখতে পেয়েছি।’
হলি আর্টিজানে প্রাণ হারিয়েছিলেন যারা গুলশান রেস্টুরেন্টে হামলায় নিহত হয়েছেন বাংলাদেশের শিল্প ব্যক্তিত্ব ইশরাত আখন্দ। নিজগুণে বন্ধুত্বসুলভ আচরণের কারণে তিনি ছিলেন ভীষণ জনপ্রিয় শিল্পী। তিনি প্রায় ২০ বছর ধরে শিল্পকলা চর্চা করে আসছেন। ইশরাত ইতালীয় বন্ধুদের সঙ্গে সেদিন নৈশভোজে যোগ দেন। ইশারাতের বন্ধু, মামা ও পরিবারের অন্য সদস্যরা আজ সেই স্থানে এসে দাঁড়ান। কারও মুখে কথা নেই। মামা বিচারপতি ওবায়দুল হাসান সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়েছিলেন। ‪ওই হামলায় নিহত ফারাজ হোসেইন (২০) ছিলেন সিমেন হোসেইন ও মুহাম্মদ ওয়াকুয়ের বিন হোসেইনের ছোট ছেলে এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি। ফারাজ গ্রীষ্মকালীন ছুটিতে ঢাকায় এসেছিলেন। দুই বন্ধুকে নিয়ে হলি আর্টিজান রেস্টুরেন্টে নৈশভোজে গিয়েছিলেন। তার বন্ধু অবিন্তা কবির (১৮) ওই হামলাতেই নিহত হন। অপর নিহত তারিশি জৈন (১৮) ভারতীয় নাগরিক ও ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থী। তার বাবা সঞ্জীব জইন ঢাকায় ২০ বছর ধরে গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত।
যে নয়জন ইতালীয় নাগরিক নিহত হয়েছেন তারা বাংলাদেশের নানা জায়গায় কর্মরত ছিলেন। কেউ কেউ ছিলেন দীর্ঘদিন ধরেই। ইতালীয় নাগরিক নাদিয়া বেনেদেত্তি (৫২) বাংলাদেশে কর্মরত ছিলেন। ‪ক্লউডিও কাপেলি (৪৫) ভেদেনো পাঁচ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নিজের একটি টেক্সটাইল কোম্পানি চালাচ্ছিলেন। এছাড়া নিহত হন ভিনসেনজো দাল্লেসত্রো (৪৬), ক্লাউদিয়া মারিয়া ডি এন্তোনা (৫৬)। আরেক নিহত ‪সিমিনা রোস্তি (৩৩), এদেল পিগলিসি (৫০) ইতালি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ‪ক্রিসটিয়ান রোজি (৪৭) আগের দিন ইতালি চলে যাওয়ার কথা থাকলেও তিনি পরিকল্পনা বদলে থেকে যান। এছাড়া ছিলেন মারিয়া রিবোলি (৩৩) ও মারকো তনদাত—যারা ব্যবসায়িক কাজেই বাংলাদেশে অবস্থান করছিলেন।
গুলশান রেস্টুরেন্টে হামলার ঘটনায় সাত জাপানি নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ পুরুষ এবং দুই নারী। এরা হলেন, তানাকা হিরোশি, ওগাসাওয়ারা, শাকাই ইউকু, কুরুসাকি নুবুহিরি, ওকামুরা মাকাতো, শিমুধুইরা রুই ও হাশিমাতো হিদেইকো। এদের মধ্যে ছয়জনই মেট্রোরেল প্রকল্পের সমীক্ষা কাজে নিয়োজিত ছিলেন।

/ইউআই/জেএ/এআরআর/টিএন/

আরও পড়ুন-

হলি আর্টিজান এখন

অশ্রুসজল স্বজন আর স্বদেশ

দুঃস্বপ্নের রাত, মমতার ইতিকথা

অবিন্তা নেই, বেঁচে আছে তার স্বপ্ন

তুমি কোথায়, ‍গুলশানে জঙ্গি হামলা!

দুর্বিসহ স্মৃতি নিয়ে বেঁচে আছেন তারা

‘হয় আমি মরবো, না হয় ওদের মারবো’

অপারেশনের শুরুতে উত্তেজনায় কাঁপছিলাম

নিহত শাওনের মায়ের বিলাপে ভারি গুলশান

হলি আর্টিজান কেন বেছে নিয়েছিল জঙ্গিরা?

এসি রবিউলের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত

‘অপারেশন থান্ডার বোল্ট’ থেকে ‘সান ডেভিল’

শরীরে স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন এডিসি আব্দুল আহাদ

গুলি ও বোমার আঘাতেই মৃত্যু হয়েছিল হলি আর্টিজানের জঙ্গিদের

গুলশান হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠান নিয়ে দূতাবাসগুলোয় সতর্কতা

হলি আর্টিজানের পলাতক জঙ্গিদের এক মাসের মধ্যে গ্রেফতার করা হবে: মনিরুল

হলি আর্টিজানে হামলার পরিকল্পনা রাজশাহীতে, কৌশল নির্ধারণ গাইবান্ধায়, চূড়ান্ত অপারেশন প্ল্যান ঢাকায়

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম