সেদিন আমিও ঘরে থাকতে পারিনি

গোলাম মওলা
০১ জুলাই ২০১৭, ১৭:২৪আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৭:৩৮

রিপোর্টার্স ডায়েরি আমি অর্থনীতি বিটের রিপোর্টার। আমার কাজও তাই অর্থনীতি নিয়েই। অন্যান্য দিনের মতো আমি সেদিনও অর্থনীতি সংশ্লিষ্ট রিপোর্টগুলো লিখে বাসায় ফিরেছি। দিনটি ছিল ২০১৬ সালের ১ জুলাই। সময়টা ঈদের ঠিক কয়েকদিন আগের। সহকর্মী প্রয়াত ওমর ফারুক ভাই, বিজনেস বিটের ইনচার্জ শফিক ভাই ও আমি একই গাড়িতে সেদিন বাসায় ফিরি। রাস্তায় যানজট কাটিয়ে বাসায় ফিরতে সেদিন বেশ খানিকটা দেরি হয়ে যায়।
প্রতিদিন বাসায় ফিরে টিভি অন করলেও, সেদিন টিভি ছাড়তে ভুলে যাই। অবশ্য এর কারণও ছিলো। তা হলো— ঈদ উপলক্ষে কয়েকদিন আগে আমার স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেওয়ায় নিজেকেই রান্না করে খেতে হচ্ছিল।

ওই দিন ইংরেজি দৈনিক দ্য নিউ নেশন পত্রিকার রিপোর্টার বন্ধু গাজী আনোয়ারকে বাসায় আসতে বলি। সেদিন দুই বন্ধু মিলে মানিকনগরের বাসায় একসঙ্গে রান্না করছি আর আর গল্প করছি। ততক্ষণে রাত একটা পার হয়ে যায়।

গোলাম মওলা দুই বন্ধু রান্না করে খাওয়া দাওয়া শেষ করেছি মাত্র। ঘুমাতে যাচ্ছি, এমন সময় সহকর্মী জাকিয়া আহমেদের ফোন। তার কাছ থেকে জানলাম গুলশানে জঙ্গি হামলার বিষয়টি। সঙ্গে সঙ্গে ফোন দিলাম বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ভাইকে। ঘটনার ভয়াবহতা জানলাম তার কাছ থেকেই। তিনি আমাকেও প্রস্তুত থাকাতে বললেন। ভোরে ঢাকা মেডিক্যালে যাওয়ার জন্য অগ্রিম নির্দেশনাও দিলেন হারুন ভাই। রাত তখন দেড়টার কাছাকাছি। ততক্ষণে বাংলা ট্রিবিউনের সাহসী সব রিপোর্টাররা মাঠে। আমিও আর ঘুমাতে পারলাম না। ভোর চারটার দিকে হারুন ভাই আবারও ফোন দিয়ে অফিসে আসার জন্য বললেন। অর্থনীতি বিটের রিপোর্টার হয়েও কাকডাকা ভোরে উপস্থিত হলাম বাংলা ট্রিবিউন অফিসে। অফিসে পৌঁছে বুঝতে পারলাম সব বিটের রিপোর্টারই এখন মাঠে। কিছুক্ষণের মধ্যেই সহকর্মী বিশেষ প্রতিনিধি ওমর ফারুক ভাইও অফিসে এসে পৌঁছলেন। কূটনৈতিক বিটের সহকর্মী বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান ভাইও অফিসে চলে এসেছেন কাকডাকা ভোরেই।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলায় দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে রাখে নব্য জেএমবির পাঁচজনের একটি দল। ওই রাতে জঙ্গিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক মারা যান।
/এসএমএ/
আরও পড়ুন

হলি আর্টিজান এখন

অশ্রুসজল স্বজন আর স্বদেশ

দুঃস্বপ্নের রাত, মমতার ইতিকথা

অবিন্তা নেই, বেঁচে আছে তার স্বপ্ন

তুমি কোথায়, ‍গুলশানে জঙ্গি হামলা!

দুর্বিসহ স্মৃতি নিয়ে বেঁচে আছেন তারা

‘হয় আমি মরবো, না হয় ওদের মারবো’

অপারেশনের শুরুতে উত্তেজনায় কাঁপছিলাম

নিহত শাওনের মায়ের বিলাপে ভারি গুলশান

হলি আর্টিজান কেন বেছে নিয়েছিল জঙ্গিরা?

এসি রবিউলের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত

‘অপারেশন থান্ডার বোল্ট’ থেকে ‘সান ডেভিল’

শরীরে স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন এডিসি আব্দুল আহাদ

গুলি ও বোমার আঘাতেই মৃত্যু হয়েছিল হলি আর্টিজানের জঙ্গিদের

গুলশান হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠান নিয়ে দূতাবাসগুলোয় সতর্কতা

হলি আর্টিজানের পলাতক জঙ্গিদের এক মাসের মধ্যে গ্রেফতার করা হবে: মনিরুল

হলি আর্টিজানে হামলার পরিকল্পনা রাজশাহীতে, কৌশল নির্ধারণ গাইবান্ধায়, চূড়ান্ত অপারেশন প্ল্যান ঢাকায়



সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম