ছাত্রদলের নেতাকে প্রেসার দিয়ে মামলা করানো হয়েছে: মিলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫১





ফজলুল হক মিলন (ফাইল ছবি) ছাত্রদলের কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ঘটনায় সরকারকে দোষারোপ করেছেন সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিএনপি নেতা ফজলুল হক মিলন। তিনি অভিযোগ করেন, ‘ছাত্রদলের যে নেতা মামলা করেছেন, তাকে দিয়ে জোর করে মামলা করানো হয়েছে। এর পেছনে সরাসরি সরকারের হাত রয়েছে।’ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

বৈঠকে কোর্টের আদেশের বিষয়ে দলীয় প্রতিক্রিয়ায় তুলে ধরতে আজ রাতেই সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাত ১১টার দিকে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

ফজলুল হক মিলন বলেন, ‘আদালতের মাধ্যমে ছাত্রদলের কাউন্সিল বন্ধ করার ষড়যন্ত্র এটা। সম্পূর্ণভাবে সরকারই এজন্য দায়ী। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রাজনৈতিক দলের সহযোগী কোনও সংগঠনের নির্বাচন বন্ধ করা হলো।’

মামলার বাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমান। এ প্রসঙ্গে ফজলুল হক মিলন বলেন, ‘তিনি ষড়যন্ত্রের শিকার। তাকে জোর করে এই মামলা করতে বলা হয়েছে। আমরা তার কোনও খোঁজ পাচ্ছি না। যেভাবে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়, আমরা মনে করি আমানকে দিয়ে তা-ই করানো হয়েছে। বিবেকবান সব মানুষই বোঝেন, এর পেছনে সরাসরি সরকারের হাত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি আইনিভাবে ও রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।’

এরআগে, ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার ভারপ্রাপ্ত সিনিয়র চতুর্থ সহকারী জেলা জজ ফারজানা আক্তার এ আদেশ দেন।

প্রসঙ্গত, আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী