বিশ্বকাপে উইলিয়ামসনই নিউ জিল্যান্ডের অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৯ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৯

আইপিএলে পাওয়া চোটের কারণে হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছিল কেন উইলিয়ামসনের। তাতে নিউ জিল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলাই অনিশ্চিত ছিল তার। কিন্তু কল্পনার চেয়েও দ্রুত সেরে উঠছেন তিনি। তাকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করবে নিউ জিল্যান্ড, এমনকি অধিনায়কও থাকছেন উইলিয়ামসন।

গত বিশ্বকাপের ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে নেতৃত্ব দেওয়া উইলিয়ামসন গত এপ্রিল থেকে সাইডলাইনে। গুজরাট টাইটান্সের হয়ে খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান। করান অস্ত্রোপচার। এরপর ধীরে ধীরে নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করার লড়াই চলেছে।

নিউ জিল্যান্ড গণমাধ্যমকে উইলিয়ামসন বলেছেন, ‘স্বাভাবিকভাবে প্রস্তুতি আদর্শ নয়। কিন্তু এনিয়ে বেশি কিছু বলার নেই। আরেকটি বিশ্বকাপে খেলার সম্ভাবনা সত্যিই রোমাঞ্চকর। আমার হাঁটু সারাতে সব শর্ত পূরণ করেছি। এখন প্রতিযোগিতার দিকে তাকিয়ে।’

১১ সেপ্টেম্বর ১৫ জনের দল ঘোষণা করবে নিউ জিল্যান্ড। উইলিয়ামসন তার ফিটনেস দিয়ে এরই মধ্যে কোচ গ্যারি স্টিডকে মুগ্ধ করেছেন।

স্টিড বলেন, ‘কেন তার পুনর্বাসনে নিজেকে অবিশ্বাস্যভাবে উজার করে দিয়েছে। শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলায় ফিরতে তার চেষ্টার কোনও কমতি ছিল না। তাকে বাছাই করতে পারে আমরা আনন্দিত।’

/এফএইচএম/
সম্পর্কিত
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বশেষ খবর
জামায়াত কর্মীকে মারধর করছিলেন বিএনপির নেতাকর্মী, উদ্ধারে গিয়ে ওসি আহত
জামায়াত কর্মীকে মারধর করছিলেন বিএনপির নেতাকর্মী, উদ্ধারে গিয়ে ওসি আহত
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি