জিম্মি নাবিকসহ বাংলাদেশি জাহাজের অবস্থান পরিবর্তন করছে সোমালিয়ার জলদস্যুরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ মার্চ ২০২৪, ২০:১৫আপডেট : ১৫ মার্চ ২০২৪, ২০:৪২

ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে সোমালিয়ার গ্যারাকাদ উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে নোঙর করে রেখেছিল। সেখান থেকে শুক্রবার ২৩ নাবিকসহ জাহাজটির অবস্থান পরিবর্তন করা হয়েছে।

এমভি আবদুল্লাহ জাহাজের প্রধান কর্মকর্তা ক্যাপ্টেন আতিক উল্লাহ খান শুক্রবার বিকালে ইমেইলের মাধ্যমে কর্মকর্তাদের এ তথ্য জানিয়েছেন।

এদিকে, জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি ২৩ নাবিকের স্বজনরা দেশে চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিদিন বারবার যোগাযোগ করছেন জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের সঙ্গে।

কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার বিকাল ৩টার পর জাহাজটির নোঙর তুলে ফেলা হয়েছে। নিয়ে যাওয়া হচ্ছে অন্য স্থানে। ধারণা করছি, জলদস্যুরা জাহাজটিকে তাদের জন্য আরও নিরাপদ হয় এমন স্থানে নিয়ে যাচ্ছে। তবে জাহাজের ২৩ নাবিকের সবাই সুস্থ আছেন। জলদস্যুরা এখন পর্যন্ত জাহাজ মালিকের কাছে কোনও দাবির কথা বলেনি। তবে আমরা নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। এ জন্য আরও কিছু সময় লাগবে।’

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে গ্রুপের কর্মকর্তারা। এ জাহাজে ২৩ জন নাবিক রয়েছেন। তাদের অস্ত্রের মুখে জিম্মি করেছে জলদস্যুরা।

/এমএএ/এমওএফ/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
১৫ মার্চ ২০২৪, ২০:১৫
জিম্মি নাবিকসহ বাংলাদেশি জাহাজের অবস্থান পরিবর্তন করছে সোমালিয়ার জলদস্যুরা
সম্পর্কিত
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে জাহাজ নিখোঁজ
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার