সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ২৩ নাবিক ও জাহাজ মুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ এপ্রিল ২০২৪, ০৯:০০আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৫

ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক দীর্ঘ একমাস পর মুক্তি পেয়েছেন। রবিবার (১৪ এপ্রিল) সকালে জাহাজটির মালিক কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মিজানুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিম্মিদশা থেকে জাহাজসহ সব নাবিক শনিবার দিবাগত রাত ৩টার দিকে মুক্তি পেয়েছেন। জাহাজ এমভি আবদুল্লাহ এখন দুবাইয়ের দিকে রওনা দিয়েছে। আজ (রবিবার) দুপুর ১২টায় কেএসআরএমের আগ্রাবাদের করপোরেট কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

এদিকে, কীভাবে বা কত টাকার বিনিময়ে এমভি আবদুল্লাহ জাহাজসহ নাবিকরা জলদস্যুর কবল থেকে মুক্তি পেয়েছেন তা জানা যায়নি।

এমভি আবদুল্লাহর জিম্মি নাবিকরা এমভি আবদুল্লাহ জাহাজটি কবির গ্রুপের এস আর শিপিংয়ের মালিকানাধীন। এসআর শিপিং সূত্র জানিয়েছে, ওই জাহাজে প্রায় ৫৫ হাজার মেট্রিক টন কয়লা আছে। গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে এই কয়লা নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। ১৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরের জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। ভাড়ার বিনিময়ে মোজাম্বিক থেকে দুবাইয়ের আমদানিকারকের কাছে কয়লা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এমভি আবদুল্লাহর।

এস আর শিপিংয়ের অধীনে মোট ২৪টি জাহাজের মধ্যে সর্বশেষ যুক্ত হয় জাহাজ এমভি আবদুল্লাহ। ২০১৬ সালে তৈরি এই বাল্ক ক্যারিয়ারটির দৈর্ঘ্য ১৮৯ দশমিক ৯৩ মিটার এবং প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। ড্রাফট ১১ মিটারের কিছু বেশি। গত বছর জাহাজটি এসআর শিপিং কিনে নেওয়ার আগে এটির নাম ছিল গোল্ডেন হক। মালিকানা পরিবর্তনের পর জাহাজের নামও পরিবর্তন করা হয়। নতুন নাম হয় এমভি আবদুল্লাহ।

/এমএএ/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
১৪ এপ্রিল ২০২৪, ০৯:০০
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ২৩ নাবিক ও জাহাজ মুক্ত
সম্পর্কিত
সুন্দরবনের দস্যু ‘নানা ভাই বাহিনীর’ ১২ সদস্যের আত্মসমর্পণ
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
অস্ত্র জমা দিয়ে আবার আত্মসমর্পণ করলেন সুমন-সিদ্দিক
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার