এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ২২:৫৭ আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২২:৫৭

জলদস্যুদের হাত থেকে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও জাহাজে জিম্মি নাবিকদের মুক্ত করতে সোমালিয়ার পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সোমালিয়ার পান্টল্যান্ডের আঞ্চলিক পুলিশ সোমবার (১৮ মার্চ) এ কথা জানিয়েছে। জলদস্যুদের কবল থেকে ভারতীয় কমান্ডোরা অপর একটি কার্গো জাহাজ মুক্ত করার দুই দিন পর পুলিশ এ কথা জানালো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটিতে থাকা ২৩ নাবিকের সবাই জলদস্যুদের হাতে জিম্মি। গত বছরের নভেম্বরের পর থেকে সোমালিয়ার জলদস্যুরা ২০টিরবেশি জাহাজে হামলা চালিয়েছে। 

শনিবার ভারতীয় নৌবাহিনী মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করেছে। ডিসেম্বরে জাহাজটি দখল করেছিল জলদস্যুরা। অভিযানে জাহাজটির ১৭ ক্রুকে মুক্ত ও ৩৫ জলদস্যুকে গ্রেফতার করা হয়।

বেশ কয়েকটি জলদস্যুদের ঘাঁটি থাকা আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের পুলিশ বাহিনী জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং এমভি আবদুল্লাহকে দখলকারী জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছে তারা। 

পুলিশ এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক নৌবাহিনীগুলো জাহাজটিতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়ার পর পান্টল্যান্ড পুলিশ তাতে অংশ  নেওয়ার জন্য প্রস্তুত।

জাহাজ অপহরণের বেশ কয়েকটি চেষ্টা নস্যাৎকারী ভারতীয় নৌবাহিনী এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

রবিবার পান্টল্যান্ড পুলিশ বলেছিল, তারা একটি গাড়ি জব্দ করেছে। ওই গাড়িতে করে এমভি আবদুল্লাহতে থাকা জলদস্যুদের জন্য এক ধরনের মাদকদ্রব্য পরিবহন করছিল। 

২০১১ সালে সোমালিয়ার জলদস্যুদের হামলা ছিল সর্বোচ্চ। ওই সময় তাদের হামলার কারণে বৈশ্বিক অর্থনীতির ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৭০০  কোটি ডলার। এর মধ্যে মুক্তিপণ হিসেবে কয়েক কোটি ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

/এএ/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
১৮ মার্চ ২০২৪, ২২:৫৭
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
সম্পর্কিত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
কোটি মানুষের ক্ষুধা মেটাতে সক্ষম যে ‘অজানা’ ফসল, কেন চাষ হয় শুধু এক স্থানেই?
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
সর্বশেষ খবর
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-হামলা: গ্রেফতার ১৪
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-হামলা: গ্রেফতার ১৪
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি