বহুমাত্রিক চাপের কারণে নাবিকদের ছাড়তে বাধ্য হয় জলদস্যুরা: নৌ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৪, ১৩:২৯আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০০:৪৪

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জলদস্যুদের ওপর প্রচণ্ড চাপ ছিল। ইউরোপীয় ইউনিয়নের উদ্ধারকারী জাহাজ ছিল তাদের থেকে দুই নটিকেল মাইল দূরে। একটা বহুমাত্রিক ব্যবস্থার মাধ্যমে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে উদ্ধার করা হয়েছে। বহুমাত্রিক চাপের কারণে জলদস্যুরা নাবিকদের ছাড়তে বাধ্য হয়। আর কিছুদিন গেলে কী পরিণতি হতো, সেটা বুঝতে পেরেই জলদস্যুরা নাবিকদের ছাড়তে বাধ্য হয়েছে।’

সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক এখন মুক্ত। নাবিকরা দুবাই পৌঁছাবের ১৯ এপ্রিল। জাহাজসহ নাবিকদের উদ্ধারে মালিকরা খুব ভালো ভূমিকা রেখেছে। তারা নতুন নাবিক দল রেডি করছে।’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

আমর্স গার্ড থাকলে এমভি আবদুল্লাহ ঝামেলায় পড়তো না উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘ওই জাহাজে আমর্স গার্ড না থাকায় এমন ঘটনা ঘটেছে। জাহাজে আমর্স গাড আছে কি না, এ বিষয়ে জানতে জলদস্যুদের সোর্স থাকতে পারে। সেই তথ্য নিয়েই জাহাজ আটক করে তারা। ২০২১ সাল পর্যন্ত ওই জাহাজে আমর্স গাড ছিল।

সদরঘাটে ঈদের দিনে পাঁচ জন নিহতের বিষয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যারা দোষী, তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুরে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এ সময় শিল্পগ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে নেয় সোমালিয়ান দস্যুরা। ওই দিন বিকালে জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। জাহাজে লক্ষ্মীপুরের আইয়ুব খানসহ মোট ২৩ জন নাবিক রয়েছেন।

আরও পড়ুন...

মুক্তির পর উচ্ছ্বসিত এমভি আবদুল্লাহর নাবিকরা

মুক্তির খবরের অপেক্ষায় ছিলাম: এমভি আবদুল্লাহর নাবিকের মা

‘যাওয়ার আগে দস্যুদের প্রধান জাহাজের ক্যাপ্টেনের হাতে একটি চিঠি দেয়’

মুক্তিপণের বিনিময়ে মুক্ত হলো এমভি আবদুল্লাহ

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ২৩ নাবিক ও জাহাজ মুক্ত

/এসআই/আরকে/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
১৫ এপ্রিল ২০২৪, ১৩:২৯
বহুমাত্রিক চাপের কারণে নাবিকদের ছাড়তে বাধ্য হয় জলদস্যুরা: নৌ প্রতিমন্ত্রী
সম্পর্কিত
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে জাহাজ নিখোঁজ
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার