‘ভালো আছি, মুক্তিপণ পেলে জলদস্যুরা আমাদের ছেড়ে দেবে বলেছে’

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৪ মার্চ ২০২৪, ২২:০০ আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২২:০০

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী এমভি আবদুল্লাহ জাহাজে থাকা ২৩ নাবিক-ক্রু সুস্থ ও নিরাপদ আছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১টায় ফোন করে স্বজনদের এ কথা জানিয়েছেন জাহাজটির ফায়ারম্যান মোশাররফ হোসেন শাকিল। এরইমধ্যে জাহাজটি সোমালিয়া উপকূলে পৌঁছেছে। উপকূলের ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি নোঙর করেছে।

শাকিলের মেঝ ভাই রবিউল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ দুপুর ১টার সময় রবিউল আমার মোবাইলে ফোন করেছে। জানিয়েছে এখন পর্যন্ত তাদের কোনও ক্ষতি করেনি জলদস্যুরা। তবে জলদস্যুরা অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের পাহারায় আছে। জলদস্যুরা জাহাজ মালিকের কাছে মুক্তিপণ হিসেবে টাকা চাচ্ছে। মুক্তিপণের টাকা যত তাড়াতাড়ি পাবে তাদেরকেও তত তাড়াতাড়ি ছেড়ে দেবে বলেছে।’

রবিউল হোসেন বলেন, ‘জাহাজ থেকে শাকিলের ফোন করার বিষয়টি আমরা জাহাজটির চট্টগ্রাম অফিসে কর্মকর্তাদের অবহিত করেছি। কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছে জাহাজে জিম্মি ২৩ জনকে ছাড়িয়ে আনার চেষ্টা করছেন তারা।’

মোশাররফ হোসেন শাকিল চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. সামসু মিয়ার ছেলে।

তিন ভাই তিন বোনের মধ্যে শাকিল সবার ছোট। ছেলের বিপদের কথা শুনে মা আনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়েছেন। ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন জানান, জলদস্যুর কবলে পড়া ‘এমভি আবদুল্লাহ’ জাহাজটি সোমালিয়া উপকূলের ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে। সকল ক্রু নিরাপদে আছেন। জলদস্যুরা এখন পর্যন্ত জাহাজ মালিকের সাথে যোগাযোগ করেনি।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) জাহাজ মালিকের সঙ্গে পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে- নাবিক-ক্রুদের নিরাপত্তার জন্য, সমস্যাটি বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা হবে। এর আগে এমভি জাহান মণি জাহাজ জলদস্যুর কবলে পড়ার সময় তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন জাহাজ মালিক। তারা জলদস্যুদের সঙ্গে আলোচনা এবং ক্রুদের নিরাপদে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে গ্রুপের কর্মকর্তারা।

মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশি বেসরকারি শিপিং কোম্পানি এসআর শিপিং লিমিটেডের মালিকানাধীন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে সোমালিয়ার অফকোস্টে ৪৫০ নটিক্যাল মাইল দূরে জলদস্যু দ্বারা আক্রান্ত হয়। জাহাজটিতে মোট ২৩ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। জলদস্যুরা জাহাজটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

এর আগে, ২০১০ সালের ৫ ডিসেম্বর আরবসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল একই প্রতিষ্ঠানের জাহাজ ‘এমভি জাহান মণি’। ওই জাহাজের ২৫ বাংলাদেশি নাবিকের পাশাপাশি এক ক্যাপ্টেনের স্ত্রীসহ ২৬ জনকে ১০০ দিন জিম্মি করে রাখা হয়েছিল। সরকারি উদ্যোগসহ নানা প্রক্রিয়ায় ২০১১ সালের ১৪ মার্চ জিম্মিদের মুক্তি দেওয়া হয়। ১৫ মার্চ তারা বাংলাদেশে ফিরে আসেন।

/এমএস/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
১৪ মার্চ ২০২৪, ২২:০০
‘ভালো আছি, মুক্তিপণ পেলে জলদস্যুরা আমাদের ছেড়ে দেবে বলেছে’
সম্পর্কিত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
পর্যটন মৌসুম শুরু, তবু যে কারণে সেন্টমার্টিন যাচ্ছে না জাহাজ
সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, জাহাজ ৬ তারিখে- প্রথম ৫দিন কীভাবে যাবেন
সর্বশেষ খবর
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-হামলা: গ্রেফতার ১৪
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-হামলা: গ্রেফতার ১৪
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি