এমভি আবদুল্লাহ জাহাজে উঠলেন ২৩ নতুন নাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মে ২০২৪, ২২:০০আপডেট : ১৩ মে ২০২৪, ২২:০০

সোমালিয়ার জলদস্যুর কবল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার পর এমভি আবদুল্লাহ জাহাজে উঠেছে ২৩ নাবিকের নতুন টিম। সোমবার (১৩ মে) রাত ৮টার পর নতুন নাবিকদের এ টিম জাহাজে পৌঁছে। তারা লাইটার জাহাজ এমভি জাহান মণি-৩-এ করে এমভি আবদুল্লাহ জাহাজে গেছেন।

এ বিষয়ে জাহাজটির মালিকপক্ষ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএমের প্রধান নির্বাহী মেহেরুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমভি আবদুল্লাহ জাহাজে ২৩ নাবিকের নতুন টিম পৌঁছে গেছে। তারা জাহাজের দায়িত্বভার গ্রহণের পর বাকিরা লাইটার জাহাজে করে কাল চট্টগ্রাম বন্দরের এনসিটি-১-এ ফিরে আসবেন।’

কেএসআরএমের কর্মকর্তারা জানিয়েছেন, ‘এমভি আবদুল্লাহর নাবিকরা দস্যুদের কবলে জিম্মি থাকা অবস্থায় তাদের মানসিকভাবে নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। কোনও কোনও নাবিক ট্রমায় ভুগছিলেন। এ কারণে তাদের বিশ্রামের জন্য ছুটিতে পাঠানো হচ্ছে।’ তবে কতদিন তারা ছুটিতে থাকবেন এ বিষয়ে কিছু জানা যায়নি।

সোমবার সন্ধ্যা ৬টায় এমভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে নোঙর করে।

এর আগে গত ৩০ এপ্রিল ভোর রাত ৪টার দিকে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর নিয়ে দেশের পথে রওনা দেয়।

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে দীর্ঘ এক মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পান এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক।

/এমএএ/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
১৩ মে ২০২৪, ২২:০০
এমভি আবদুল্লাহ জাহাজে উঠলেন ২৩ নতুন নাবিক
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
সম্পর্কিত
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে জাহাজ নিখোঁজ
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার