১৮ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ১৩:৪৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩:৪৮

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। গতবার এই সংখ্যা ছিল ১০৪টি। সে হিসেবে কোনও পরীক্ষার্থী পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮৬টি কমেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শতভাগ পাসের প্রতিষ্ঠান বেড়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচ হাজার ৪৯৪টি। গত বছর এই সংখ্যা ছিল তিন হাজার ২৩টি। সে হিসেবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে দুই হাজার ৪৭২টি।

প্রসঙ্গত, ২০২১ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)পরীক্ষায় তিন হাজার ৬৮৫টি কেন্দ্রে ২৯ হাজার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

/এসএমএ/এমএস/
টাইমলাইন: এসএসসির ফল ২০২১
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম