কথা বলেননি, বিস্কুট খেতে খেতে বাসায় ঢুকলেন পরীমণি!

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:২২

না, আজ আর মিডিয়ার সঙ্গে কথা বলেননি পরীমণি। সকালে কাশিমপুর কারাগার থেকে জামিন পেয়ে বেলা ১টার দিকে নিজ গাড়িতে চেপে বনানীর নিজ বাসায় ফিরলেন এই নায়িকা।

বাসার সামনে গাড়ি থেকে নেমে মিডিয়াকর্মীদের জটলা পেরিয়েছেন বেশ হাসিমুখে। হাতে ছিল বিস্কুট ও ফুল। এ সময় তিনি আরাম করে বিস্কুট চিবুতে চিবুতে কোনও কথা না বলেই বাসায় ঢুকলেন। 

স্বাভাবিক নিয়মেই, তার প্রতিক্রিয়া জানতে আগে থেকেই অপেক্ষমাণ ছিল গণমাধ্যমকর্মীরা। তবে পরীমণির হয়ে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী কথা বলেন মিডিয়ার সঙ্গে।

তিনি বলে, ‘পরীমণি শারীরিক ও মানসিকভাবে ঠিক নেই। ওনার এখন বিশ্রামের প্রয়োজন। মিডিয়ার সঙ্গে কথা বললেও সেটা দুই একদিন পরে, এখনই নয়। এরমধ্যে আইনি প্রয়োজন হলে তিনি বের হবেন। তা না হলে বিশ্রামে থাকবেন।’ পরীমণির বাসার সামনে কথা বলছিলেন আইনজীবী

উল্লেখ্য, আজ (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে পরীকে হস্তান্তর করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ ।

মাদক মামলায় ২৭ দিন পর জামিন পেলেন এই শীর্ষ নায়িকা। পরীমণিকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন। পরে সকাল ৯টা ৩৭ মিনিটে গাড়িতে পরীমণিকে নিয়ে কারাফটক ত্যাগ করেন তারা।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে পরীমণির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তিনি পরীমণির জামিন মঞ্জুর করেন। 

পরীমণির বনানীর বাসার সামনে মিডিয়াকর্মীদের উপস্থিতি প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

/এম/এমএম/এমওএফ/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
ফিরছেন পরীমণি
ফিরছেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?