খামেনি নিহত: নিশ্চিত করলো ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 

আন্তর্জাতিক ডেস্ক 
০১ মার্চ ২০২৬, ০৭:৫৭আপডেট : ০১ মার্চ ২০২৬, ১০:০৪

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। আজ সকালে আমেরিকা ও ইসরায়েলের চলমান যৌথ সামরিক হামলায় তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা এবং নাতিও এই হামলায় প্রাণ হারিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে খামেনির মৃত্যুর খবরটি প্রথম প্রকাশ করেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম এবং ইসরায়েলি গোয়েন্দা তথ্যের সমন্বিত অভিযানে খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়।

ট্রাম্প তার বার্তায় বলেন, “এটি ইরানের জনগণের জন্য দেশ পুনর্গঠনের এক সুবর্ণ সুযোগ। আশা করি, আইআরজিসি এবং পুলিশ সাধারণ দেশপ্রেমিকদের সাথে একাত্ম হবে।” 

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, এই অভিযানে রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কমান্ডার এবং পরমাণু কর্মসূচির কর্মকর্তারাও ‘নির্মূল’ হয়েছেন। রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যে খামেনির মরদেহ শনাক্ত করা হয়েছে।

যদিও দিনের শুরুতে ইরানের পক্ষ থেকে এই খবরকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে নাকচ করা হয়েছিল, তবে তাসনিম ও ফার্স নিউজের সর্বশেষ খবর সেই ধোঁয়াশা কাটিয়ে দিয়েছে। হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ব্যাপক পাল্টা হামলা শুরু করেছে ইরান। 

/এসটি/ 
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?