মিউনিখ হামলা

বাড়ি ফিরতে না পারা মানুষরা মসজিদে রাত্রি যাপন করতে পারবেন

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ০৩:১৬আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০৩:১৬

রাস্তায় আতঙ্কিত মানুষ জার্মানির মিউনিখে অলিম্পিয়া শপিং সেন্টারে হামলার পর পুরো মিউনিখ শহরে ট্রেন, বাস ও ট্যাক্সি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক মানুষ বিভিন্ন দোকান, শপিং সেন্টার ও রাস্তায় আটকা পড়েছেন। এসব আটকে পড়া মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন স্থানীয় মুসলিমরা। মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, আটকে পড়া মানুষরা চাইলে মসজিদে আশ্রয় নিয়ে রাত্রি যাপন করতে পারবেন।

মিউনিখের স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ ডিআইটিআইবি এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম স্পেইজেল।

টুইট

শুক্রবার সন্ধ্যায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত অন্তত ৯ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। আহত হয়েছেন আরও ২০ জন। মিউনিখের একটি শপিং সেন্টারে এ হামলা চালায় বন্দুকধারীরা। পুলিশ তিন হামলাকারীদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করেছে।

পুলিশ নিশ্চিত করে ম্যাকডোনাল্ডসে তিন বন্দুকধারী হামলা চালিয়েছে। উত্তর মিউনিখের বেশ কয়েকটি সড়ক পুলিশ বন্ধ করে দিয়েছে এবং মহাসড়কে অবস্থান না করার নির্দেশ দিয়েছে। জার্মান বর্ডার পেট্রল হেলিকপ্টার মিউনিখের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে। তিন বন্দুকধারীর খোঁজে পুরো মিউনিখ শহর প্রায় অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। বাস, ট্রেন ও ট্যাক্সি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জার্মান পুলিশ পরিস্থিতিকে ‘সন্ত্রাসী হামলার হুমকি পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছে। এছাড়া পুলিশের অভিযানের ভিডিও ও ছবি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে। জনসাধারণকে উদ্দেশ্য করে পুলিশ জানিয়েছে, শহরের অলিম্পিক পার্কে এখনও পুলিশের অভিযান চলছে। পুলিশ এখনও বন্দুকধারীর অবস্থান শনাক্ত করতে পারেনি। তাই সাধারণ মানুষদের ঘরের ভেতরেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে হামলার পরপরই দেখা গেছে আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করছে।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার আগে ওই বন্দুকধারী নিজেকে জার্মান ও সিস অসলেন্ডার নামে পরিচয় দেয়।

শপিং সেন্টারে হামলার পর এখন পর্যন্ত ইসলামিক স্টেট (আইএস)-এর দায় স্বীকারের খবর পাওয়া যায়নি। তবে আরটি ডট কম জানিয়েছে, হামলার পর আইএস সমর্থকরা টুইটারে উল্লাস প্রকাশ করছেন।

এর আগে সোমবার জার্মানির একটি ট্রেনে আফগান কিশোরের কুঠার হামলার পর সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এর মধ্যেই শপিং সেন্টারে এ গুলিবর্ষণের ঘটনা ঘটলো। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানিতে কুঠার হামলাটি ছিল জিহাদি আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রথম হামলা। এতে অন্তত ২০ জন আহত হন। হামলাটির দায় স্বীকার মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সূত্র: স্পেইজেল, ডয়চে ভেল।

আরও পড়ুন:

সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের