মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘খুব ভালো’ চলছে। একইসঙ্গে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র নিজের কাছে রাখতে পারবে না বলে নিজের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বুধবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছাকাছি জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তেহরানের সঙ্গে হওয়া বৈঠকগুলোকে তিনি ‘খুব ভালো বৈঠক’ হিসেবে অভিহিত করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান ইতোমধ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। তবে দেশটির ওপর পূর্ববর্তী সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, গত সপ্তাহে আমরা তাদের ওপর খুব জোরালো আঘাত হেনেছিলাম।
ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্প আরও বলেন, ইরানের পরমাণুমুক্তকরণের বিষয়টি খুবই সাধারণ এবং ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র নিজের কাছে রাখতে পারবে না।

ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্প







