যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালির ওপর ইরান তার সার্বভৌমত্ব বজায় রাখা অব্যাহত রাখবে।
চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিকে একটি ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে বর্ণনা করে গালিবাফ বলেন, এই যুদ্ধের সময় ঈশ্বর আমাদের এটি দান করেছেন এবং এটিই আমাদের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার।
গালিবাফ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারক কেবল এই জলপথে সামুদ্রিক সেবার ফি থেকে ৬০ দিনের জন্য অস্থায়ী অব্যাহতি দিয়েছে।
প্রেস টিভির ওয়েবসাইট অনুযায়ী গালিবাফ বলেন, এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান হরমুজ প্রণালিকে সামরিকীকরণ করেছে এমন দাবি করে আমরা যুক্তরাষ্ট্রকে কোনও বিতর্ক বা কূটতর্ক সৃষ্টির সুযোগ দেব না।
যেকোনও পরিস্থিতিতেই ইরান তার এই অবস্থান থেকে সরবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা কখনোই, কোনও অবস্থাতেই এই অবস্থান থেকে পিছু হটব না।
সূত্র: আল জাজিরা

অবরোধ প্রত্যাহারের পর যে পরিমাণ তেল রফতানি করলো ইরান







