হরমুজ ব্যবস্থাপনায় ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ জুন ২০২৬, ১৩:৪১আপডেট : ৩০ জুন ২০২৬, ১৩:৪১

হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথম যৌথ কমিটির বৈঠক করেছে ইরান ও ওমান। বৈঠকে প্রণালিটির ভবিষ্যৎ পরিচালনা নিয়ে দুই দেশ মতবিনিময় করেছে এবং এ বিষয়ে একটি সাধারণ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

এএফপির খবরে বলা হয়েছে, বৈঠক শেষে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে ঘারিভাবাদি জানান, হরমুজ প্রণালির প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে তেহরান ও মাসকাট একটি অভিন্ন সমঝোতায় পৌঁছেছে।

তিনি বলেন, উপকূলীয় রাষ্ট্র এবং সার্বভৌম অধিকারসম্পন্ন দেশ হিসেবে ওমানও এ ব্যবস্থাপনায় অংশগ্রহণের পক্ষে। একই সঙ্গে দেশটি মনে করে, যে সেবা দেওয়া হবে, তার বিনিময়ে ফি আদায় করা উচিত।

ঘারিভাবাদি জানান, এ বিষয়ে দুই দেশের মধ্যে কারিগরি কমিটি গঠন করা হবে। আগামী সাত থেকে আট দিনের মধ্যে বিশেষজ্ঞরা আলোচনা শুরু করবেন। এরপর একটি খসড়া পাঠ প্রস্তুত এবং নৌপথ নিয়ে আলোচনা হবে।

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ রয়েছে। তেহরান ওমানের সঙ্গে সমন্বয় করে নতুন সেবা ফি চালু করতে চায়। তবে এ ধরনের কোনও ফি আরোপের বিরোধিতা করছে ওয়াশিংটন।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ