অবরোধ প্রত্যাহারের পর যে পরিমাণ তেল রফতানি করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
০১ জুলাই ২০২৬, ০৮:৪১আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:১৬

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের পর গত দুই সপ্তাহেরও কম সময়ে ইরান ৪ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল রফতানি করেছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের চলমান আলোচনার সিদ্ধান্তের পক্ষেও কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম  আল জাজিরা এ খবর জানিয়েছে।

গালিবাফ জানান, ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া প্রমাণ করে যে সামরিক পদক্ষেপের সমর্থন থাকলে কূটনীতি কীভাবে বাস্তব ফলাফল বয়ে আনতে পারে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের জন্য একমাত্র প্রকৃত গ্যারান্টি হলো তার নিজস্ব সামরিক শক্তি। আর এ কারণেই দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সামরিক সক্ষমতার বিষয়টি কোনও অবস্থাতেই ‘আলোচনাযোগ্য নয়’।

নিজেদের পরমাণু অধিকারের বিষয়ে ইরান কোনও ছাড় দেবে না উল্লেখ করে গালিবাফ বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈধ এবং অবিচ্ছেদ্য অধিকার।

চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য সমঝোতা স্মারকের নির্ধারিত ৬০ দিনের মেয়াদ আরও বাড়ানো যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। গালিবাফ জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং যুক্তরাষ্ট্রের আরোপিত সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আলোচনা অব্যাহত থাকবে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল