কেন বারবার মিয়ানমারের লোকেরা বাংলাদেশে প্রবেশ করছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৪, ২১:০৯ আপডেট : ১২ মার্চ ২০২৪, ২১:১৭

মিয়ানমারের অভ্যন্তরীণ, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে অস্থির পরিস্থিতির জন্যই বারবার ওই দেশের লোকেরা বাংলাদেশে প্রবেশ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, দুপুর অবধি নতুন করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের যে ১৭৭ জন বাংলাদেশে প্রবেশ করেছে ও কয়েকজন বেসামরিক নাগরিক আসার চেষ্টা করেছিল, তাদের ফেরত পাঠানো হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হবে কি না এ প্রশ্নে মন্ত্রী বলেন, তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। প্রয়োজনে রাষ্ট্রদূতকে ডাকা হবে। এখনও ডাকা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে আবারও যে সীমান্তরক্ষীরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আগের মতোই তাদের ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার।

আরও পড়ুন- বিজিপি’র ১৭৭ সদস্যকে সমুদ্রপথে পাঠানো হবে

/এসএসজেড/এফএস/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
১২ মার্চ ২০২৪, ২১:০৯
কেন বারবার মিয়ানমারের লোকেরা বাংলাদেশে প্রবেশ করছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
সম্পর্কিত
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক