বৃহস্পতিবার ফেরত যাবে মিয়ানমারের সেনাসহ বিজিপির ৩৩০ সদস্য

টেকনাফ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৩

মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে ইনানীস্থলে নৌবাহিনী জেটি ঘাট দিয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমার সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও অন্যান্য সংস্থার ৩৩০ সদস্যকে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে রাখাইনের একটি শহর নিজেদের দখলে নিয়ে নেয় আরাকান আর্মি। এরপরই আশপাশের গ্রামে তীব্র গোলাগুলি শুরু হয়। গত ৪ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে আসে মিয়ানমার সেনাসহ বিভিন্ন বাহিনীর ৩৩০ জন সদস্য। তাদের ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছিল। অবশেষে দশ দিন পর নিজ দেশে ফিরে যাবে তারা।

/কেএইচটি/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫
বৃহস্পতিবার ফেরত যাবে মিয়ানমারের সেনাসহ বিজিপির ৩৩০ সদস্য
সম্পর্কিত
কবে খুলবে ইয়াঙ্গুন-টেকনাফ বাণিজ্যপথ?
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক