বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ৩ সেনাসদস্য

বান্দরবান প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ১৫:৪৫ আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৫:৪৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ৩ সেনাসদস্য। শনিবার (৩০ মার্চ) ভোরে উপজেলার ঘুমধুম ইউপির ২ নম্বর ওয়ার্ড তুমব্রু সীমান্ত দিয়ে প্রবেশের পর তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন তারা।

স্থানীয়রা জানায়,  মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান ক্ষমতা দখলের যুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার সেনাবাহিনীর (তাতমাদো) ৩ সেনাসদস্য। তাদের নিরস্ত্রীকরণ করে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান, শনিবার মিয়ানমারের ৩ সেনাসদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্রীকরণ করে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।

এর আগে, গত ১১ মার্চ তিন দফায় জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার জান্তা বাহিনীর তিন জন কর্মকর্তাসহ ১৭৭ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তাদের নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন সদরের বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছিল।

সীমান্তে বসবাসকারী স্থানীয়দের বরাতে জানা গেছে, বাংলাদেশের সীমান্তঘেঁষা মিয়ানমারের ক্যাম্পগুলো ইতোমধ্যে দখল করে নিয়েছে আরাকান আর্মি। খুব শিগগিরই বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা ও বিজিপি সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/কেএইচটি/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
৩০ মার্চ ২০২৪, ১৫:৪৫
বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ৩ সেনাসদস্য
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
সম্পর্কিত
কবে খুলবে ইয়াঙ্গুন-টেকনাফ বাণিজ্যপথ?
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক