নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ

টেকনাফ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০১

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে মিয়ানমার থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গা নারীসহ পাঁচ জন অনুপ্রবেশ করেছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে তারা অনুপ্রবেশ করেছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকায় নাফ নদ পার হয়ে তারা শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে অবস্থান করেন। তাদের সঙ্গে নৌকার মাঝিমাল্লাও ছিলেন।

এ বিষয়ে শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘বিকালে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা এসে আমাদের জেটি ঘাটে পৌঁছে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছায়। শুনেছি, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে এসেছেন।’

এ বিষয়ে টেকনাফ বর্ডার গার্ড-বিজিবির পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

জেটিঘাটের দোকানি মো. সেলিম জানান, মিয়ানমারের একটি ডিঙি নৌকা শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসেছে। তাতে একজন গুলিবিদ্ধ নারীসহ পাঁচ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক আছেন। নৌকায় ওই রোহিঙ্গা নারীর শরীরে স্যালাইন চলছিল।

শাহপরীর দ্বীপ জেটি ঘাটে মাছ শিকারি মো. ইউনুছ বলেন, ‘বিকাল ৫টার দিকে শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে একটি ছোট নৌকা নিয়ে এক গুলিবিদ্ধ নারী চিকিৎসার জন্য বাংলাদেশের এপারে আসেন। সেখানে গুলিবিদ্ধ নারীসহ পাঁচ জন রোহিঙ্গা ছিলেন।

প্রসঙ্গত, মিয়ানমার থেকে নিপীড়নে বাস্তুচ্যুত হয়ে রাখাইন রাজ্যের ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় এবং নোয়াখালীর ভাসানচরে আশ্রয় শিবিরগুলোতে বসবাস করছেন। তাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানের সময় পালিয়ে এসেছিলেন।

/এমএএ/এমওএফ/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ
সম্পর্কিত
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
জাতীয় সংগীত গাইতে বলার পর ধরা পড়লেন ভোটার হতে যাওয়া রোহিঙ্গা
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক